• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

খাগড়াছড়ির সাংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা’র উদ্যোগ
দীঘিনালায় কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজের উদ্ধোধন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jul 2016   Sunday

রোববার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা নিজস্ব অর্থায়নে ‘কুজেন্দ্র-মল্লিকা মডার্ন কলেজ’-এর উদেধ্বাধন করা হয়েছে। দূর্গম পাহাড়ী এলাকায় উচ্চ শিক্ষার দ্বার উন্মোচন করতেই এই কলেজের  প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য।

 

কুজেন্দ্র-মল্লিকা মডার্ন কলেজের কর্মকর্তা-কর্মচারী-শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে প্রথম ওরিয়েন্টেশন কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে  থেকে উদ্বোধন করেন খাগড়াছড়ির নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

 

উদ্ধোধনী অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রূপন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মজিদ আলী বিপিএম  (সেবা), দীঘিনালা জোন কমান্ডার লে. কর্ণেল মহসিন রেজা পিএসসি, উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা, জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য ও  সংসদ সদস্যের সহ-ধর্মিনী মল্লিকা ত্রিপুরা।

 

উদ্ধোধনী অনুষ্ঠানে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজ স্বল্প খরচে আধুনিক ও বিজ্ঞানমুখী শিক্ষা প্রসারে দৃষ্টান্ত হিসাবে কাজ করবে।

 

তিনি আরো বলেন, এ অঞ্চলে বসবাসরত দরিদ্র পরিবারের ছেলে-মেয়েরা যাতে উচ্চ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে মানসম্মত শিক্ষা বাস্তবায়ন করাই হবে আমাদের একমাত্র লক্ষ্য।

 

তিনি ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় সচেতন গণ্যমান্য ব্যক্তিদের প্রতি আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের ভবিষ্যত চিন্তা করে শিক্ষার আলো ছড়াতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ