• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

থানচিতে ম্যালেরিয়ায় দুই শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jun 2016   Tuesday

বান্দরবানের থানচি উপজেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যূ হয়েছে বলে খবর পাওয়া  গেছে।  ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। এর মধ্যে শিশুর সংখ্যাই বেশী বলে জানা গেছে।

 

থানচি রেমাক্রি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মুশৈথোয়াই মার্মা ও সাবেক ইউপি চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা জানান, গত মে মাস থেকে ম্যালেরিয়ার দেখা দিয়েছে দুর্গম তিন্দু ও রেমাক্রি ইউনিয়নে। মে মাসের দিকে হালকা বৃষ্টি হওয়ায় মশার প্রকোপ বাড়তে থাকে। দুর্গম এলাকা হওয়ায় সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত দুর্গম এলাকার মানুষ।

 

ম্যালেরিয়ার চিকিৎসার অভাব ও অজ্ঞতার কারণে কবিরাজি চিকিৎসা নিতে গিয়ে প্রাণ হারাচ্ছে শিশুরা। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে গত রোববার গ্রুপিং পাড়ার মংপুশৈ মার্মা (৮) ও ছোট মদক এলাকার অংথুই মারমা (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মশার প্রকোপ বেড়ে যাওয়ায় ম্যালেরিয়া রোগীর সংখ্যাও বেড়ে গেছে। দুই ইউনিয়নে প্রায় অর্ধশতাধিক ম্যালেরিয়া রোগী রয়েছে। তারমধ্যে অধিক সংখ্যক শিশু বলে তারা জানিয়েছেন।

 

বান্দরবান সিভিল সার্জন ডাঃ উদয় শংকর চাকমা জানান, বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় এ সময়ে ম্যালেরিয়া রোগের প্রক্ষোভ দেখা দেয়। থানচিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যুর খবর তিনি পাননি বলে জানিয়েছেন। তিনি বলেন, জ্বর বা ম্যালেরিয়া হয়েছে জানার পর সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে মৃত্যু হওয়ার কথা নয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ