• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে আওয়ামীলীগের প্রার্থীদের নির্বাচনী প্রচারনায় বাধা দেয়ার অভিযোগ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2016   Thursday

আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে জুরাছড়িতে আওয়ামীলীগের প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারছেন না বলে অভিযোগ করেছেন  উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

 

উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত দলীয় মনোনয়ন জুরাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা মিতা চাকমা, ও মৈদং ইউনিয়নে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাল বিহারী চাকমাকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন। জুরাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মিতা চাকমার প্রতিদদ্বন্ধি জনসংহতি সমিতির সমর্থিত (স্বতন্ত্র) ক্যানন চাকমা ও স্বতন্ত্র প্রার্থী জাপানী বিজয় দেওয়ান। মৈদং ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী লাল বিহারী চাকমার প্রতিদ্বন্ধি জনসংহতি সমিতির সমর্থিত (স্বতন্ত্র) সাধনা নন্দ চাকমা  হেডম্যান) ও স্বতন্ত্র প্রার্থী মঙ্গল বিকাশ চাকমা।

 

মৈদং ইউনিয়নের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী লাল বিহারী চাকমা মুঠো ফোনে  অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন জেএসএসের নাম ভাঙ্গিয়ে অজ্ঞাত নামা দুর্বৃত্তরা সাধারণ ভোটারদের আতংক সৃষ্টি করছে।  যার কারণে সাধারণ জনগণ প্রকাশ্য নির্বাচনী প্রচারণায় যোগ দিচ্ছেন না। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা জেএসএসের সাধারণ সম্পাদক সমিত চাকমা।

 

উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ দাবী করেছেন, গেল বুধ ও বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার নেতৃত্বে দলীয় প্রার্থীদের জয়ী করতে ঘিলাতলী, শিলছড়ি বাজারে নির্বাচনী প্রচারণা সভা করতে প্রচারণা ও ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট চাইতে যান।  এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রর্বতক চাকমা, যুব লীগের সভাপতি সুমতি বিকাশ দেওয়ান, এড়াইছড়ি মৌজার হেডম্যান রিতেশ চাকমা, মহিলা আওয়ামী লীগের সভাপতি কল্পিতা চাকমা, ছাত্রলীগের সহ-সভাপতি জ্ঞান মিত্র চাকমাসহ ২০জন দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

এসময় অজ্ঞাত সন্ত্রাসীরা সাধারণ জনসাধারণকে আওয়ামী লীগের প্রচারণা সভায় যোগদানে বাঁধা দেয় বলে অভিযোগ। এতে নেতৃবৃন্দ শিলছড়ি নির্বাচনী পথসভায়  বাধা দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ