• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

নানিয়ারচরে আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক এডভোকেসি সভার আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2014   Thursday

বৃহস্পতিবার রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক এডভোকেসি সভার আয়োজন করা হয়।আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ও ব্লাষ্টের সহায়তায় ঊষা প্রকল্পভূক্ত এলাকা সুরিদাস পাড়া ও রামহরি পাড়ায় এ এডভোকেসি সভার আয়োজন করা হয়। আশিকা প্রোগ্রাম ডাইরেক্টর এডভোকেট কক্সী তালুকদারের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি ছিলেন ৪নং ঘিলাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান অমর জীবন চাকমা। আলোচক ছিলেন ব্লাস্টের প্রতিনিধি সুগন্ধী চাকমা। এ সময় প্যারালিগ্যাল,কমিউনিটি লিগ্যাল সার্ভিস প্রকল্প এবং গ্রামটির কার্বারী রাম কার্বারীর উপস্থিতি তৃণমূল পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।  এছাড়াও ঊষা প্রকল্পভূক্ত হাজাছড়ি পশ্চিম ও মধ্য পাড়ায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।সভায় বলা হয়, প্রত্যন্ত অঞ্চলে আইন বিষয়ে জনমনে সচেতনতা বৃদ্ধি।ব্লাস্ট সাধারণত নি¤œকোর্টে পারিবারিক ফৌজদারি, জামিন, নারী নির্যাতন,ভূমি বিবিধ মামলা সহ হাইকোর্টে পিআইএল ডিটেনশন, রিট, সিভিল ও ফৌজদারি রিভিশন আপিল মামলা বিনামূল্যে পরিচালনা ও এডভোকেসি করে থাকে। ব্লাস্ট পার্টনার এনজিওর মাধ্যমে তৃণমূল/গ্রাম পর্যায় মানবাধিকার ও আইনী সচেতনতামূলক ও ইস্যু রেইজিং এডভোকেসি ইভেন্ট/সভা পরিচালনা করে থাকে। এছাড়াও প্রতিবছর সংশ্লিষ্ট বিভিন্ন উপজেলায় আইনী সহায়তা মেলার আয়োজন করে থাকে।সভায় আরও বলা হয়, ব্লাস্ট দরিদ্র ও অসহায় নারী ও পুরুষ বিশেষ করে পরনির্ভরশীল মহিলা বিধবা, স্বামী পরিত্যাক্তা, নির্যাতিতা, তালাকপ্রাপ্ত নারী ,শিশু বিশেষ করে এতিম ও নাবালক,সংখ্যালঘু সম্প্রদায় ও অবহেলিত ব্যক্তিবর্গ,বেআইনী আটকাদেশে (ডিটেনশন) আটক ব্যক্তিবর্গ, বিনাবিচারে আটক ব্যক্তিবর্গ,চাকুরী থেকে অবৈধ ছাটাই, অপসারণ, ডিসমিস, এবং বকেয়া পাওনা আদায় এবং লকআউট সংক্রান্ত বিরোধে জড়িত ব্যক্তিবর্গ গার্মেন্টস এ কর্মরত মহিলা শ্রমিককে আইনী সহায়তা দিয়ে থাকে। এছাড়াও ধর্ষণ, এসিড নিক্ষেপ, নারী ও শিশু পাচার, নারী ও শিশু অপহরণ, পুলিশি নির্যাতন সহ বিভিন্ন সরকার বাদী মামলায় সরকারের পক্ষে ন্যায়বিচার প্রার্থী ভিকটিম কে আইন সহায়তা  দিয়ে থাকে। দেওয়া হয়।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ