• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরের ৬৪ জন্ম বার্ষিকী উপলক্ষে রাঙামাটির যমচুগ বন বিহারে নানান আয়োজন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2016   Sunday

আগামী মঙ্গলবার বনভান্তের অন্যতম শিষ্য শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরের ৬৪তম জন্ম বার্ষিকী। এ উপলক্ষে রাঙামাটির যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র উপাসক-উপাসিকা পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে।

 

রোববার যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র উপাসক-উপাসিকা রিষদ সাধারণ সম্পাদক রূপক চাকমার (যুবক্যা) স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরের ৬৪তম জন্ম বার্ষিকীর মধ্যে রয়েছে শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, অষ্ট পরিষ্কার দান, পিন্ডদান, পানীয় দান, মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে কেক কাটা  ও ধর্মীয় শোভাযাত্রা। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ কল্যাণ জ্যোতি স্থবির মহোদয়।  অনুষ্ঠানে রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা মৌজা, বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বরুনাছড়ি মৌজা ও লংগদু উপজেলার কাট্টলী মৌজার  ধর্মালম্বীরা অংশ গ্রহণ করবেন। এছাড়াও  জেলার বিভিন্ন এলাকা থেকেও ধর্মপ্রাণ উপাসক-উপাসিকাগণ অনুষ্ঠানে অংশ নেবেন।

 

প্রেস বার্তায় শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরের ৬৪তম জন্ম বার্ষিকী অনুষ্ঠান সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পাদনের লক্ষে যমচুগ এলাকাবাসী ও রাঙ্গামাটিবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। একই সাথে রাঙামাটি সদর উপজেলা, বরকল উপজেলা ও লংগদু উপজেলার ৩০টি গ্রামে সবধরণের প্রাণী হত্যা থেকে বিরত থাকা, বিপদাপন্ন প্রাণীকুলকে বিপদমুক্ত করা এবং সাধ্য ও সামর্থ্য অনুযায়ী দানধর্মাদি পুণ্যকর্ম সম্পাদনের আহবান জানানো হয়েছে।

 

উল্লেখ্য, রাঙামাটির যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রে দীর্ঘ ১৭ বছর ধরে শ্রীমৎ নন্দপাল ভান্তের কঠোর ধ্যান সাধনা ও সাধনা করেন।  তিনি সদ্ধর্ম প্রচারের মাধ্যমে অহিংসা, সাম্য, মৈত্রী ও মুক্তির বাণী বিশ্বব্যাপী প্রচারের লক্ষে বাংলাদেশ ও ভারতের উপমহাদেশে বুদ্ধধর্ম ও বনভান্তের সদ্ধর্মবাণী প্রচার করেন। এছাড়াও শ্রীমৎ নন্দপাল মহাস্থবির বাংলাদেশ ও ভারতে ইতোমধ্যে শতাধিক বন বিহার প্রতিষ্ঠা করেছেন। তন্মধ্যে ভারতের বিহার প্রদেশে বুদ্ধগয়া বন বিহার, অরুনাচল প্রদেশে লাথাউ আর্ন্তজাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র উল্লেখযোগ্য।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ