• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বান্দরবানের নবাগত জেলা প্রশাসক সাথে লামায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের মতবিনিময়

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2016   Monday

বান্দরবানের নবাগত  জেলা প্রশাসক সোমবার লামা উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ। সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়  অন্যান্যর মধ্যেবক্তব্য রাখেন, লামা উপজেলা চেয়ারম্যান বাবু থোয়ইনু অং চৌধুরী, লামা পৌরসভা মেয়র মোঃ জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য মোস্তফা জামাল, গজালিয়া ইউপি চেয়রম্যান বাথোইচিং মার্মা, লামা থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, একতা মহিলা সমিতির নির্বাহী পরিচলাক আনোয়া বেগম, সহকারী শিক্ষা অফিসার আশিষ কুমার মহাজন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফিজুর রহমান ভূইয়া,লামা উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডার শেখ মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম ও প্রিয়দর্শী বড়–য়া প্রমুখ।

 

বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক বলেন, শিল্প এবং কোম্পনী বাগান স্থাপনের পাশাপাশি প্রান্তিক ও ক্ষুদ্র জনগোষ্ঠিার স্বার্থ রক্ষা করতে হবে। ক্ষুদ্র জনগোষ্ঠির অধিকার রক্ষায় বান্দরবান জেলা প্রশাসন বদ্ধ পরিকর।

 

তিনি আরো বলেন, সমস্যা থাকবে এবং সমস্যার সমাধানও করতে হবে। বান্দরবানের উন্নয়নের জন্য আমি  নিরলস ভাবে কাজ করে যাবো। আদিবাসীদের রক্ষা না করে কোন উন্নয়ন সম্ভব নয়। সরকারী নিয়মনীতি কোন ভাবে উপেক্ষা করা যাবে না। ভূমিদস্যুতা ও পরিবেশ ধব্বংসকারীদের আইনের আওতায় আনা হবে। সোমবার সকালে লামা উপজেলা পরিষদ মিলনায়তনে রাজনৈতিক নেতৃবন্দ, সূধীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলার নবাগত জেলা প্রশাসক এ কথা বলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ