• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

প্রিয় রাঙামাটি সংগঠনের উদ্যোগে
দরিদ্র পরিবারের শিক্ষা বঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম উদ্ধোধন,সুযোগ পাচ্ছে ৩০জন শিশু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2016   Friday

স্বপ্নবাজ তরুন-তরুনীদের সংগঠন প্রিয় রাঙামাটির ব্যানারে  প্রথম  উদ্যোগ হিসেবে শুরু  হয়েছে দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিক্ষা বঞ্চিত শিশুদের নিয়ে বিশেষ শিক্ষা কার্যক্রম ।

 

৩০ জন শিশুকে নিয়ে শুরু হওয়া এইসব শিশুদের শিক্ষা কার্যক্রম সম্পাদনে সহায়তায় এগিয়ে এসেছে রাঙামাটি শিশু নিকেতন বিদ্যালয় । এ বিদ্যালয়ে প্রাত্যহিক বৈকালিক  সেশনে স্বপ্নবাজ এই সব তরুন-তরুনীরা নিজেরাই  শ্রেচ্ছাশ্রমের ভিত্তিতে শিক্ষা প্রদান করবেন শিশুদের।

 

শুক্রবার রাঙামাটি শিশু নিকেতন বিদ্যালয়ে এ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। রাঙামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে  উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ কামাল হোসেন, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, সমাজ সেবী মনিরুজ্জামান মহসিন রানা, সাবেক পৌর কমিশনার আব্দুল হামিদ ও আব্দুল মালেক এবং ছাত্রনেতা মোঃ আব্দুল জব্বার সুজন ।

 

উদ্বোধনী অনুষ্ঠনে  স্বপ্নবাজ তরুনদের সংগঠন প্রিয় রাঙামাটির ভবিষ্যত পরিকল্পনার কথা জানান মুন্না তালুকদার।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়।

 

শিক্ষা কার্যক্রমের উদ্বোধনকালে সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এ ধরনের মহতী উদ্যোগে সমাজের তরুন সমাজের প্রতিনিধিদের এগিয়ে আসার ঘটনাকে একটি ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করে বলেন তরুনেরাই হচ্ছে জাতির প্রাণ শক্তি। নৈতিক অবক্ষয়ের এই সময়ে সমাজের পিছিয়ে থাকা দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষা কার্যক্রমের আওতায় এনে তাদের মাঝে  শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার এই প্রচেষ্টা আমাদেরকে একটি আলোকিত সমাজ গড়ে তুলতে সাহায্য করবে ।

অনুষ্ঠানে অতিথিরা এ ধরনের উদ্যোগকে সমাজের সর্বত্র ছড়িয়ে দেয়ার জন্য স্বপ্নবাজ এসব তরুনদের আহবান জানিয়ে বলেন তোমাদের এগিয়ে যাওয়ার পথে আমরা তোমাদের সাথে আছি। তোমাদের এই ধরনের উদ্যোগ সমাজের জন্য একটি ইতিবাচক পরিবর্তনে সহায়ক হবে।

 

উল্লেখ্য, স্বপ্নবাজরা সংগঠনের প্রিয় রাঙামাটির উদ্যোগী তরুন-তরুনীরা হলেন রেশমী, রিপন, আরিফ, হেলিম, সেতু, সাজিদ, হিমু,মুন্না , ইশতিয়াক কামাল, শুভ, অপু, চুমকি,  আফরিন,   এ্যানি, আকবর, শফি,হৃদয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ