• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Feb 2016   Monday

সোমবার রাঙামাটির কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দফিংকর তালুকদার।

 

কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুক দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরী, সাধারণ সম্পাদক এরশাদ সরকার, যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, কাউখালী থানার ওসি আব্দুল করিম, ঘাগড়া ইউপি চেয়ারম্যান থুইমং মারমা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য তপন তালূকদার, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল কাদের।


এর আগে প্রধান অতিথি কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫ লক্ষ টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট শ্রেণী কক্ষ নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।


প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, ময়েরা এখন আর দেশের বোঝা নয়, শিক্ষিত হয়ে তারা জাতিকে নেতৃত্ব দিচ্ছে। নারী জাতিকে সম্পদে রূপান্তরিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।


তিনি আরও বলেন, শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের জন্য স্কুলে গেলে চলবেনা। প্রকৃত জ্ঞানের অধিকারী হতে হবে। সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠার লক্ষে সবার আগে নিজেকে মানষিকভাবে উন্নত করতে হবে। স্কুল পর্যায়ের শিক্ষাকে গুরুত্ব দিয়ে এর উন্নয়ন ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষক ও অভিভাবকদের কঠোর পরিশ্রম করতে হবে।


বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার দাবী করে তিনি বলেন, দীর্ঘ সময় অতিবাহিত হলেও অতীতের কোন সরকার শিক্ষা নীতি উপহার দিতে পারেনি। বর্তমান সরকারই একমাত্র শিক্ষা নীতি চালুর মাধ্যমে তরুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ