• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

২৩ ফেব্রুয়ারী থেকে তিন দিন ব্যাপী বান্দরবানে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2016   Wednesday

আগামী ২৩ ফেব্রুয়ারী থেকে তিন দিন ব্যাপী বান্দরবানে  ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হচ্ছে।

 

বুধবার বান্দরবান জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সন্মেলনে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এ কথা জানান।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু জাফর, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু , সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাদশা মিঞা মাস্টার, বিটিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনু, দৈনিক গিরিদর্পনের ব্যুরোচীফ সেলিম আহমেদ চৌধুরী, এনটিভির জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা।

 

জেলা প্রশাসক বলেন,সরকারের রুপকল্প ২০২১ বাস্তবায়নের প্রেক্ষাপটে সরকারের বিভিন্ন ডিজিটাল কার্যক্রমের ধারাবাহিকতায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে  তিন দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।

 

তিনি আরও বলেন, প্রতিটি মেলা ডিজিটাল বাংলাদেশ গড়ার অভিযাত্রায় একটি বিশাল মাইলফলক। ডিজিটাল উদ্ভাবনী মেলায় সেবা দানকারী এবং সেবা গ্রহণকারীর মধ্যে একটি সেতুবন্ধন তৈরী হবে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের বিভিন্ন উদ্যোগ ও স্থানীয় পর্যায়ে উদ্বাবন সম্পর্কে মানুষকে ব্যাপকভাবে পরিচিত করা সম্ভব হবে।

 

 তিনি বলেন,এবারের মেলায় সরকারী ই-সেবার প্রচারণা, তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার গুণগত মান উন্নয়ন, ই-কমার্স, তরুণ উদ্ভাবকদের উদ্ভাবনের বিষয়ের উপর নাগরিকদের সামনে  গুরুত্ব সহকারে উপস্থাপন করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ