• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

শীতার্থদের পাশে বান্দরবান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিস

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Feb 2016   Monday

বান্দরবান পৌর শহরের অসহায় দুস্থ মানুষের মধ্যে সোমবার শীতবস্ত্র বিতরণ করেছে বান্দরবান চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিস।

 

শহরের মুক্তমঞ্চে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো:মাহবুবুল আলম । পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বান্দরবান চেম্বার ও কমার্সের সভাপতি ক্য শৈ হ্লার সভাপতিত্বে এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্রগ্রাম চেম্বার ও কমার্সের পরিচালক এম এ মোতালেব, অরিদ সিকদার চৌধুরী, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ প্রমুখ।

 

অনুষ্ঠানে জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় দুই শতাধিক হতদরিদ্র নারী পুরুষের হাতে শীতের কম্বল তুলে দেন অতিথিরা।

 

পরে স্থানীয় একটি হোটেলে বান্দরবান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে এক মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয় । এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির  সহ- সভাপতি মো:শফিকুর রহমান , উইমেন চেম্বার বান্দরবানের সভানেত্রী লালচানি লুসাই, চট্রগ্রাম চেম্বার ও কমার্সের পরিচালক এম এ মোতালেব, অরিদ সিকদার চৌধুরী, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশসহ প্রমুখ ।

 

অনুষ্ঠান শেষে বান্দরবান ক্ষুদ্র নৃ- গোষ্টির সাংস্কৃতিক ইনিষ্টিটিউটের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

এসময় বক্তারা পার্বত্য এলাকার অফুরন্ত সম্পদকে কাজে লাগিয়ে আধুনিক ও পর্যটনবান্ধব শহর হিসেবে বান্দরবানকে রুপান্তরিত করার আশাবাদ ব্যক্ত করেন। নানান সমস্যার মধ্যে ও সম্প্রীতির বান্দরবানের উন্নয়নে চেম্বার ও কমার্সের অপরিসীম দায়িত্ব ও কর্তব্যের কথা তুলে ধরেন আয়োজকেরা।

 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বান্দরবান চেম্বার ও কমার্সের সভাপতি ক্য শৈ হ্লা বলেন, পার্বত্য জেলাগুলো চেম্বার ওকমার্স ইন্ডাষ্ট্রি ,উইমেন চেম্বার ও ব্যবসায়ীদের যৌথ প্রচেষ্টার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে । শীতবস্ত্র বিতরণ , সেলাই মেশিন বিতরণ ও ড্রাইভিং প্রশিক্ষণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই সংগঠনটি । তিনি আরো বলেন ,আগামী এ সংগঠন  এলাকার উন্নয়নে আরো বিপুল ভুমিকা রাখবে।

 

প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো:মাহবুবুল আলম বলেন, বান্দরবানসহ তিন পার্বত্য জেলা হল বাংলাদেশের প্রাণ । পৃথিবীর কয়েকটি উল্ল্খেযোগ্য দেশে ভ্রমনের পাশাপাশি পার্বত্য জেলাগুলোতে ভ্রমনে দিন দিন পর্যটকদের আকষর্ণ বাড়ছে । এখানকার উৎপাদিত ফল থেকে সকল দ্রব্য যাতে সহজেই দেশের সব জায়গায় পৌছে দিতে পারে সেজন্য বান্দরবান চেম্বার ও কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজের দায়িত্ব অনেক বেশী ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ