• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Feb 2016   Sunday

রোববার রাঙামাটিতে বাংলাদেশ কৃষি ব্যাংক রাঙামাটি অঞ্চল অধীন শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের অর্ধ-বার্ষিক পর্যালোচনা সভা ও বাৎসরিক কর্মসম্পাদন চুক্তি সম্পাদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।


কৃষি ব্যাংক রাঙামাটির আঞ্চলিক কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংকের চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক ঠাকুর দাস কুন্ডু । আঞ্চলিক ব্যবস্থাপক বোরহান উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন।


দিন ব্যাপী অনুষ্ঠিত উক্ত পর্যালোচনা সভায় সকল শাখা ব্যবস্থাপকগন ঋণ বিতরণ, আদায়সহ সার্বিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে অঙ্গীকার ব্যক্ত করেন । সভা শেষে শাখা ব্যবস্থাপকদের সাথে আঞ্চলিক ব্যবস্থাপকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।


প্রধান অতিথির বক্তব্যে মহাব্যবস্থাপক ঠাকুর দাস কুন্ডু পার্বত্য এলাকার প্রকৃত কৃষকদের মধ্যে শস্য, মৎস্য, প্রাণী সম্পদখাতে ঋণ বিতরণের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জনের উপর ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের বিশেষ গুরুত্ব দিতে হবে। তাছাড়া এসএমই ঋণ বিতরণের উপরও জোর দেন তিনি।

 

একই সাথে তিনি কৃত্রিম লেনদেন ও মধ্যস্বত্বভোগীদের সংশ্লিষ্টতা বন্ধ করে দ্রুততা ও স্বচ্ছতার সাথে প্রকৃত কৃষকদের ঋণ প্রাপ্তি ও পরিশোধের সুবিধার্থে ঋণ বিতরণের পরামর্শ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ