• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

বরকলে প্রস্তাবিত ঠেগামুখ স্থল বন্দর পরিদর্শনে ভারতীয় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার ও বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jan 2016   Saturday

শনিবার রাঙামাটির বরকল উপজেলার  প্রস্তাবিত ঠেগামুখ স্থল বন্দরের স্থান পরিদর্শন করেছেন ভারতীয় উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

 

জানা যায়,বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলটি বরকল উপজেলার  প্রস্তাবিত ঠেগামুখ স্থল বন্দরের স্থান পরিদর্শন করেন।

 

প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস-এর  চেয়ারম্যান নীহার কান্তি চাকমা, মিজোরাম রাজ্যের বিধান সভার বিধায়ক জে,এইচ রোথুয়ানা, পি,সি জোরাম সাংলিয়ানা, জন সিয়ামকুংঙ্গা, ডাঃ কে, বিইচুয়া এমএলএ, ইআর লালরিনাওমা এমএলএ, ও মিজোরাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির জয়েন্ট সেক্রেটারী এইচ, লালরিনাওমা।

 

এসময় প্রতিনিধি দলের সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মোস্তফা জামান, বরকলের ২২ বিজিবি’র কমান্ডার লেঃকর্নেল আলাউদ্দীন আল মাহমুদ ও ছোটহরিণার ২৫ বিজিবি’র কামান্ডার লেঃকর্নেল শাহাবউদ্দীন ফেরদৌস।

 

পরিদর্শনকালে প্রতিনিধি দলটি ঠেগামুখ বাজারের স্থানীয় অধিবাসীদের সাথে মতবিনিময় করতে চাইলে স্থানীয়রা রাজী হননি। পরে প্রতিনিধি দলটি ছোটহরিণা বাজারের  কয়েকজন দোকানী ও ব্যবসায়ীর সাথে মতবিনিময়ের পর  রাঙামাটিতে ফিরে আসেন।

পাংখোয়া কমিউনিটির নেতৃবৃন্দের সাক্ষাতঃ

এদিকে, মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রতিনিধি দলের সাথে গতকাল রাঙামাটির পর্যটন হলিডে কমপ্লেক্স-এ সৌজন্য সাক্ষাত করেন রাঙামাটির পাংখোয়া কমিউনিটির নেতৃবৃন্দ। এসময়  পাংখোয়া কমিউনিটির নেতা ডাঃ বেয়াকী লুসাই, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়,গ্রেসী পাংখোয়া ও রৌশাম পাংখোয়া উপস্থিত ছিলেন।

 

মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রতিনিধি দলটি এখানকার বসবাসরত পাংখোয়া, বম ও লুসাই কমিউনিটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে পরিষদ সদস্য রেমলিয়ানা জানান, বর্তমান সরকারের আন্তরিকতায় আগের তুলনায় পিছিয়ে পরা এসব জনগোষ্ঠীরা বর্তমান অবস্থা অনেক ভালো।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ