• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

শীতার্থ মানুষের পাশে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2016   Thursday

বরকল উপজেলার সুবলং বাজারে গরীব ও শীতার্থ মানুষদের মাঝে বৃহস্পতিবার কম্বল বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

 

পরিষদের পক্ষে শীতার্থ ও দরিদ্র জনগোষ্ঠীর হাতে কম্বল তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ বরকল উপজেলার ১নং সুবলং ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি সুশান্তময় চাকমা, কৃষি বিষয়ক সম্পাদক হৃদয় রঞ্জন চাকমা,  সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, বরকল উপজেলা শাখার আওয়ামী লীগ সদস্য বিদুর বড়–য়া’সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

কম্বল বিতরণকালে বক্তরা বলেন, জেলা পরিষদের পাশাপাশি সমাজের প্রতিটি বিত্তবানরা যদি অন্তত একজন দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় তাহলে হতদরিদ্্র গরীব মানুষরা কষ্ট পাবে না। দানশীল মনোভাব নিয়ে সমাজের প্রতিটি বিত্তবানরা যদি উন্নয়ন প্রতিষ্ঠানের পাশাপাশি নিজেদের উদ্যোগে শীতার্থ মানুষের পাশে দাঁড়ায় তাহলে হতদরিদ্র ও শীতার্থ মানুষরা শীত থেকে রেহাই পাবে। সমাজের বিত্তবানদের সামর্থ্য অনুযায়ী সবসময় গরীবদের পাশে দাড়াঁনোর আহ্বান জানান বক্তরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ