• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

পরিবেশ বান্ধব উন্নত চুলা ব্যবহারের লক্ষে রাঙামাটিতে আঞ্চলিক পর্যায়ের কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2016   Tuesday

পরিবেশ বান্ধব উন্নত চুলা ব্যবহারের লক্ষে মঙ্গলবার রাঙামাটিতে আঞ্চলিক পর্যায়ের কর্মশালার আয়োজন করা হয়। 

 

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইউএসএইড-এর অর্থায়নে সিসিইবি’র কারিগরী সহায়তায় ও সেন্টার ফর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম এন্ড ডেভেলপমেন্ট(সিআইপিডি) এর আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু।

 

সিআইপিডি’র নির্বাহী পরিচালক জনলাল চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জাতীয় মানবধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান। বক্তব্যে রাখেন ফিউচার কার্বন লিমিটেড-এর ডাইরেক্টর অফ অপারশেন  রাদেন সিদ্দিক। 

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন সিসিইবি’র ডেপুটি টাস্ক লিডার আনোয়ার হোসেন মোল্লা। কর্মশালায় বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন অংশ নেন। কর্মশালায় উন্মুক্ত আলোচনায় শক্তি চুলা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন অংশ গ্রহনকারীরা। বিকালে রাঙামাটি জিমনেসিয়াম চত্বরে শক্তি চুলা দিয়ে রান্না-এর প্রতিযোগিতার আয়োজন করা হয়।


কর্মশালায় বলা হয়, সনাতন পদ্ধতিতে যে চুলায় রান্না করা হয় তা পরিবেশ বান্ধব ও স্বাস্থ্য সম্মত নয়। তাই নতুন উদ্ভাবিত শক্তি চুলা দিয়ে রান্না করলে একদিকে যেমন বন রক্ষাসহ জ্বালানী, সময় ও খরচ সাশ্রয় হবে, ৪০ শতাংশ কার্বন মুক্ত, শ্বাস কষ্ট, ফুসফুসে ক্যান্সার, নিউমোনিয়া হৃদরোগের ঝুকি কমায়, মা ও শিশুর স্বাস্থ্য  থাকে সুরক্ষিত থাকে এবং নারী কর্মসংস্থান সৃষ্টি হবে। নিরাপদ উন্নতমানের এ শক্তির চুলার মূল্য ধরা হয়েছে আড়াই হাজার টাকা।


কর্মশালায় বক্তারা বলেন, এ শক্তির চুলা ব্যবহারে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে অন্যদিকে স্বাস্থ্য ঝুকি থাকবে না। তাই এ উন্নতমানের চুলা ব্যবহারযোগ্য। তবে সকলেই যাতে এ পরিবেশবান্ধব চুলা ক্রয়ের সক্ষমতা থাকে সেজন্য চুলার মূল্য সহনশীল করা উচিত বলে মন্তব্য করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ