• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে জুরাছড়িতে গণ-মানববন্ধন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2016   Monday

পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতল অঞ্চলে পৃথক ভূমি কমিশন গঠনের  দাবিতে সোমবার জুরাছড়িতে গণ-মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

 

জুরাছড়ি হেডম্যান এসোসিয়েশন ও কার্ব্বারী এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনটি উপজেলা ডাকঘর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকা পর্ষন্ত ৮শতাধিক বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

 

মানববন্ধন চলাকালে বক্তব্যে রাখেন , উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, হেডম্যান সাধনা নন্দ দেওয়ান, পার্বত্য আদিবাসী ফোরাম জুরাছড়ির সাধারণ সম্পাদক সুরেশ কুমার চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, জনসংহতি সমিতির জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক নগেন্দ্র চাকমা প্রমূখ। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যান-ওয়ার্ড মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিরা।

 

মানববন্ধনে সাতক্ষীরা সেম নগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও সাতক্ষীরার দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক মোঃ আশেক-ই-এলাহী  দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন।

 

বক্তারা বলেন, পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নে সরকার কালেক্ষেপন করছে। চুক্তি মূলধারা যথাযথ বাস্তবায়ন না করে পার্বত্য এলাকায় পযটন শিল্প স্থাপনের নামে আদিবাসীদের ভূমি আগ্রাসন করা হচ্ছে।

 

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায়  পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নের বিকল্প নেই। চুক্তির ১৮ বছরের অধিক সময় অতিবাহিত হলেও সরকার চুক্তি মূলধারা গুলো যথাযথ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ী জনপদ আবার অশান্ত হতে চলেছে। আর এ অশান্তে ভয়াবহ রূপে পরিনত হলে সকল দায় সরকারকে নিতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ