• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বরকলে গণ-মানববন্ধন কর্মসূচি পালিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2016   Monday

পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন ও সমতল অঞ্চলের আদিবাসীদের ভূমি কমিশন গঠনের দাবীতে সোমবার  বরকলে গন-মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওর্য়াক,হেডম্যান এসোসিয়েশন,আদিবাসী ফোরাম ও  পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির যৌথ উদ্যোগে বরকল উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে ঘন্টা ব্যাপী গণ- মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি হেডম্যান মিলন শংকর চাকমা। 

 

বক্তব্যে রাখেন উপজেলা হেডম্যান এসোসিয়েশনের সহ- সাধারণ সম্পাদক হেডম্যান নিলাময় চাকমা,পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওর্য়াক সদস্য দীপেন দেওয়ান (টিটু) উপজেলা হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রভাত রঞ্জন চাকমা ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলিপ কুমার চাকমা সুশীল সমাজের প্রতিনিধি অপূর্ব মিত্র চাকমা উপজেলা কার্বারী কল্যাণ সমিতির সভাপতি নন্দ বিকাশ চাকমা কার্বারী নলেনী কুমার চাকমা ও হেডম্যান লালতন পাংখোয়া।

 

গণ-মানববন্ধনে হেডম্যান,কার্বারী,চেয়ারম্যান,মেম্বার, উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ সহ কয়েক শতাধিক এলাকার জনসাধারণ যোগদান করেন।

 

সমাবেশে বক্তারা বলেন,  পার্বত্য চুক্তি এ অঞ্চলের মানুষের মুক্তির সনদ।  বেচেঁ থাকার একমাত্র অবলম্বন। কিন্তু দীর্ঘ ১৮ বছরেও সরকার চুক্তির মৌলিক বিষয়গুলো যথাযথভাবে বাস্তবায়ন না করে পার্বত্যঞ্চলের মানুষের সাথে প্রতারণা করছে। অবিলম্বে এ প্রতারণা বন্ধ করে চুক্তি যথাযথ বাস্তবায়নের মাধ্যমে পার্বত্যঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করুন। না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ