• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বালুখালী ও বন্দুকভাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2016   Saturday

রাঙামাটি সদর উপজেলার  বালুখালী ও বন্দুকভাঙ্গা ইউনিয়নের যৌথ উদ্যোগে শনিবার দুই ইউনিয়নের শীতার্ত ও দুঃস্থ ৩৬০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা। বন্দুক ভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরুন কান্তি চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় গিরি চাকমা, ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার মনিক্কো চাকমা। এসময় বালুখালী ও বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন। 

 

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর সরকারের কাছ থেকে বেশি কম্বল পাওয়া গেছে। প্রথম পর্যায়ে প্রতিটি ইউনিয়নে ৫০-৬০টি কম্বল দেয়া সম্ভব হয়েছে।

 

তারপরও প্রয়োজনের তুলনায় অনেক কম। তবে বর্তমান সরকার জনগণকে সেবা দেয়ার জন্য যথেষ্ট আন্তরিক। এ বছর প্রতিটি ইউনিয়নে ২৮০টি কম্বল দেয়া হয়েছে। যা বিগত বছরগুলোতে দেয়া হয়নি। এই কম্বল বিতরণের সময় বৃদ্ধ, শিশু ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়ার জন্য ইউপি চেয়ারম্যান, মেম্বারদের পরামর্শ দেন তিনি।

 

তিনি বলেন, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার সম্মিলিতভাবে আমরা সাধ্যমত প্রতিশ্রুতি পুরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।  সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করে যেতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ