• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান নবনির্বাচিত পৌর মেয়র
শান্তি,উন্নয়ন ও সহযোগীতার মনোভাব নিয়ে গরীব-দুঃখী মানুষের সেবা করে যাবেন-আকবর হোসেন চৌধুরী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2016   Tuesday

রাঙামাটি পৌরসভার নবনির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী বলেছেন, পৌরসভা নির্বাচনে রাঙামাটির পৌরবাসী তাকে ভোট দিয়ে জনসেবার যে দায়িত্ব অর্পণ করেছেন তা তিনি গুরুত্বসহকারে ও জনগনের কল্যাণেই সবসময় দায়িত্ব পালনে চেষ্টা করে যাবেন। তিনি বলেন,এলাকার শান্তি,উন্নয়ন ও সহযোগীতার মনোভাব নিয়ে গরীব দুঃখী মানুষের সেবা করে যাবেন।

 

মঙ্গলবার রাঙামাটিতে গরীব ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ এবং অসহায় শিক্ষার্থীদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।

 

রাঙামাটি সিনিয়র মাদ্রাসা কক্ষে ফ্রেন্ড এন্ড ফ্রেন্ডস সোসাইটি ও মার্কেন্টাইল ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মাসুদ রানা।  বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ আলী, রাঙামাটি মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপক মোঃ জোবায়ের,সংগঠনের সিনিয়র সদস্য মোঃ ফিরোজ আল মাহমুদ সোহেল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙামাটি সিনিয়র মাদ্রাসা কক্ষে ফ্রেন্ড এন্ড ফ্রেন্ডস সোসাইটির সাধারন সম্পাদক বিপ্লব। 

 

আলোচন সভা শেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল ও অসহায় শিক্ষার্থীদের মাঝে সংগঠনের পক্ষ থেকে অনুদান বিতরণ করা হয়।

 

নবনির্বাচিত মেয়র আরও বলেন, সরকারের পাশাপাশি সম্মিলিতভাবে এগিয়ে আসলে সমাজের অনেক সমস্যা সমাধান সম্ভব। সমাজে যার যার অবস্থানে থেকে দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাড়ালে সমাজের বিভিন্ন সংকট অনেকাংশে কমে আসবে।

 

তিনি বলেন, আমাদের দেশ গরীব দেশ, এদেশের সমস্যা অনেক কিন্তু সম্পদ কম। এর মধ্যে সরকার যতটুকু সম্ভব দেশের অসহায় ও গরীব মানুষের কল্যাণে তাদের পাশে এসে দাড়ানোর চেষ্টা করছে। সরকারের  একার পক্ষে সকল মানুষের সমস্যা সমাধান করা সম্ভব নয়।

 

তিনি সরকারের পাশাপাশি সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ও সংস্থা সম্মিলিতভাবে দুস্থ ও অসহায় মানুষকে সহায়তার মনমানসিকতা নিয়েএগিয়ে আসার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ