• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

চট্টগ্রামে বিজিবি কর্তৃক ১২ লক্ষ টাকার বৈধ আসবাবপত্র লুটপাটের অভিযোগে সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2016   Saturday

রাঙামাটি জেলা প্রশাসনের পারমিটের মূল্যে স্থানান্তরকৃত প্রায় ১২ লক্ষ টাকার বৈধ আসবাবপত্র পরিবহনকালে চট্টগ্রামে বিজিবি কৃর্তক লুটপাটের প্রতিবাদে শনিবার সংবাদ সম্মেলন করেছে আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি।

 

নেতৃবৃন্দ, ঘটনার তদন্ত আসবাবপত্র ফেরত ও জড়িতদের অবিলম্বে ব্যবস্থা নিতে সরকারের  প্রতি দাবী জানান। অন্যথায়  কঠোর কর্মসূচি  ঘোষনা  দেয়া হবে বলে হুমকি দেন।

 

রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দীন পেয়ারু। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাজী মোঃ কামাল উদ্দীন, সহ-সভাপতি আব্দুল করিম বালী ও রাঙামাটি পৌর সভার ৭নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর  মোঃ জামাল উদ্দীন, সংঠনের যুগ্ন সম্পাদক আব্দুল খালেদ  ও অর্থ সম্পাদক  মোঃ আলমগীর।

 

সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ বলেন, রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমিতির মাধ্যমে হাজার হাজার শ্রমিক আসবাবপত্র কাজের সাথে জড়িত রয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের বৈধ পারমিট নিয়ে গত ১ ও ৮ জানুয়ারী দুটি আসবাবপত্রবহনকারী দুটি ট্রাক রাঙামাটি থেকে ৭ টি চেক পোস্ট পার হয়ে চট্টগ্রামে খুলশী চক্ষু হাসপাতাল এলাকায় গেলে বিজিবি অবৈধভাবে গাড়ী চেক করে। এসময় বিজিবি ক্যাম্পে আসবাপত্র গাড়ী নিয়ে গিয়ে আসবাবপত্র লুঠপাট করে। লুঠপাট হওয়ার এসব আসবাবপত্রের  বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। এসময় গাড়ীর চালককে মারধর ও হয়রানীর অভিযোগ করেন তারা।

 

নেতৃবৃন্দ  এ ঘটনার প্রতিবাদে আগামী সোমবার মানববন্ধন কর্মসূচি  ও   জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদানের  ঘোষনা  দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ