• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর আলমের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2016   Monday

রাঙামাটি পার্বত্য জেলার বীর মুক্তিযোদ্ধা ও রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে কর্মরত স্টাফ মোঃ জাহাঙ্গীর আলম  হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৯ টায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ---- রাজেউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

 

সোমবার সকাল সাড়ে আটটায় কর্মস্থল জেলা প্রশাসক কার্যালয়ে যাওয়ার পথে পতিমধ্যে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্য রত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

 

 সোমবার বাদে জোহর রাঙামাটিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয় প্রাঙ্গনে মরহুমের নামাযে জানাযা শেষে পূর্ণ রাস্ট্রীয় মর্যাদায় তাঁকে  রাঙ্গামাটি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

 

তার মৃত্যুতে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা,  জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাবার্ট রোনাল্ড পিন্টু, জেলা মুক্তিযোদ্ধা  কল্যাণ সমিতির সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন , জেলা আওয়ামী লীগ  সম্পাদক হাজী মোঃ মূছা মাতব্বর গভীর শোক প্রকাশ করেছেন।

 

অপরদিকে রাঙামাটি রিজার্ভ মুখ স্পোটিং ক্লাবের সদস্য মোঃ জামসেদুল আলমের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর আলমের মৃত্যুতে রিজার্ভ মূখ স্পোটিং ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। ক্লাবের সভাপতি মোঃ মোস্তফা কামাল, সহ-সভাপতি শ্যামল কান্তি দে ও সম্পাদক  দেবু দে এক শোক বার্তায় প্রয়াত  বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমের বিদেহী আত্নার মাগফেরাত কামনাসহ প্রয়াতের পরিবারের সদস্যদের সমবেদনা প্রকাশ করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ