• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জাতীয় সমাজসেবা দিবসে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2016   Saturday

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে শনিবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে।


জেলা শিল্পকলা একাডেমী সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান।

 

সমাজ কল্যাণ বিভাগের আহ্বায়ক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাক্তন সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, জেলা সমাজ সেবার প্রাক্তন উপ-পরিচালক বিজন মনি চাকমা, প্রতিবন্ধি স্কুল ও পূর্নবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নূরুল অঅবছার ও বিশিষ্ট সমাজ সেবক কালায়ন চাকমা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন জেলা সমাজ সেবার উপ-পরিচালক আলপনা চাকমা।


অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু সদনের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও দুইটি সামাজিক সংগঠনের মাঝে চেক বিতরণ করা হয়। এছাড়া স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


এর আগে সকালে জেলা প্রশাসেকর কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে অতিথিরা শিল্পকলা প্রাঙ্গণে সমাজ সেবা মেলার উদ্ধোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন।



আলোচনা সভায় বক্তরা বলেন, সামাজের পিছিয়ে পরা অবহেলিত জনগোষ্ঠীদের জন্য সমাজসেবা অধিদপ্তর যেভাবে কাজ করছে সেভাবে সমাজের বিতত্তবানদের এগিয়ে হবে। অবহেলিত মানুষদের জন্য সেবার মনোভাব নিজেদের মধ্যে সৃষ্টি করতে হবে।

 

বক্তরা আরও বলেন,সমাজে পিতা-মাতা বয়স্ক হলেই তাদের অবহেলা করা হয়। সঠিকভাবে তাদের লালন পালন না করে অবহেলা করা তাদের প্রতি। এ বিষয়গুলো নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করা প্রয়োজন।

 

বক্তরা সমাজের কোন একটি অংশকে বাদ দিয়ে দেশ উন্নয়ন করা সম্ভব না। সমাজের সকল স্তরের জনগোষ্ঠীকে উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করে আলোকিত বাংলাদেশ বিনির্মাণ করার গুরুত্বারোপ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ