• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জানিয়েছে বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমিতি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2016   Saturday

রাঙামাটি পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরীসহ কাউন্সিলরদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমিতি।

 

শনিবার বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির তথ্য, প্রচার, যোগাযোগ, প্রযুক্তি সম্পাদকমো. হালিম শেখ-এর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শুক্রবার বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবু সৈয়দ এর নেতৃত্বে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরি পরিষদের নেতৃবৃন্দ নব নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরীকে  ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

 

এছাড়া একই সময়ে ৭ ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন ও কালায়ন চাকমা, ৭,৮,৯নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর জুবাইন নাহারকেও শুভেচ্ছা জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।

 

এসময়  সমিতির সভাপতি মো: আবু সৈয়দ প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এলাকার সকল ব্যবসায়ী সমাজের পরিবেশ সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রতি অটুট রেখে ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলবেন।  তিনি নবনির্বাচিত মেয়র পৌর এলাকাকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

 

প্রেস বার্তায় পৌরসভার নির্বাচিত ১নং ওয়ার্ড কাউন্সিল হেলাল উদ্দীন, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ করিম আকবর, ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: মিজানুর রহমান বাবু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর বাচিং মারমা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর রবি মোহন চাকমা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো: বিল্লাল হোসেন টিটু, এবং ১, ২, ৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর রূপসী দাশ গুপ্তা, ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর সোমা বেগম পূর্ণিমা-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ