• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2016   Friday

শুক্রবার রাঙামাটিতে  মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে।

 

শহরের তবলছড়িতে ১ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে ফলক উন্মোচন করে ত্রিতল এ ভবনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার, সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জেলা প্রশাসক সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার রবাট রোনাল্ড পিন্টুসহ মুক্তিযোদ্ধারা। 

 

পরে মন্ত্রী নতুন ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান করেন। মতবিনিয় সভায় সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। পরে মন্ত্রী নানিয়ারচরের বুড়িঘাটে বীর  শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিতে জিয়ারত করতে যান। 

 

মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, বিএনপি জোটরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে বিভিন্নভাবে উপস্থাপন করার কারণে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাই বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে তুলে ধরতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। যা নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে।

 

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা মাসিক ভাতা হিসেবে দশ হাজার টাকা করে পাবেন। অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে দেশের  যেকোন হাসপাতালে ঔষধপত্রসহ বিনা চিকিৎসা রাষ্ট্রীয়ভাবে ব্যয়ভার বহন করা হবে। এছাড়া  মুক্তিযোদ্ধারা ধর্মীয় উৎসব উপলক্ষে বছরে দুটি করে বোনাস পাবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ