• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেক প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2015   Tuesday

মঙ্গলবার বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বেপারী পাড়ার দুস্থ মহিলা কল্যাণ সমিতিকে সেলাই মেশিন ক্রয়ের জন্য ৫০হাজার টাকার চেক প্রদান করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বেপারী পাড়ার দুস্থ মহিলা কল্যাণ সমিতিকে সেলাই মেশিন ক্রয়ের জন্য ৫০হাজার টাকার চেক প্রদান করেন। দুস্থ মহিলা কল্যাণ সমিতির পক্ষে চেক গ্রহণ করেন বাঘাইছড়ি মারিশ্যা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোঃ শাহজাহান।

 

এ সময় জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন, রাঙ্গামাটির রাজ বনবিহার পরিচালনা কমিটির নির্বাহী সদস্য রনেন্দ্র চাকমা রিন্টু, ইউএনডিপি-সিএইচটিডিএফ এর কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরণ চাকমা, বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ ইয়াসিন ও পৌর ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

 

চেক প্রদানকালে পরিষদ চেয়ারম্যান বলেন, পরিষদের এই আর্থিক সহযোগিতার মাধ্যমে দুস্থ মহিলা কল্যাণ সমিতির উন্নয়নমুখী কাজগুলো আরো ত্বরান্বিত হবে বলে বিশ্বাস। প্রদানকৃত অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে এলাকার অন্যান্য নারীদেরও উন্নয়নমুখী কাজে সম্পৃক্ত করতে তিনি সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ