• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

লামা পৌর নির্বাচন
ভোট কেন্দ্র দখল ও জালিয়াতির আশংকায় বিএনপি’র মেয়র প্রার্থী আমির হোসেনের সংবাদ সম্মেলন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2015   Monday

লামা পৌরসভা নির্বাচনে ভোট কারচুপি, জালিয়াতি, জাল ভোট প্রদান, কেন্দ্র দখল, প্রচারণায় বাধা, ঝুকিপূর্ণ স্থানে কেন্দ্র পরিবর্তন, হুমকি ও বহিরাগত লোকজন এবং সন্ত্রাসীদের উপস্থিতিসহ নানান অভিযোগ এনে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে লামা পৌরসভা নির্বাচনে বিএনপি’র মনোনিত মেয়র প্রার্থী মোঃ আমির হোসেন সংবাদ সম্মেলন করেছে।

 

রোববার  বিকাললে  বিএনপি’র মেয়র প্রার্থী আমির হোসেন তার নিজ বাসবভনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। 

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বিএনপি’রমেয়র প্রার্থী আমির হোসেন বলেন, একটি চিহ্নিত মহল তার বিরুদ্ধে শতাধিক মিথ্যা অভিযোগ দায়ের করে তাকে হয়রানি করেছে।

 

তিনি বিএনপির রাজনীতি করেন আর এটাই তার সবচেয়ে বড় অপরাধ। তাকে নির্বাচন থেকে দুরে রাখার জন্য আওয়ামীলীগ অনেক চেষ্টা করে যাচ্ছে। তার নির্বাচনী প্রচারনায় পদে পদে বাধা প্রদান করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

 

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি’র কর্মী ও সমর্থকদের বিভিন্ন ভাবে হুমকি ও ভয় ভীতি প্রদর্শনসহ  হামলা এবং মামলা ভয় দেখিয়ে ধানের শীষ সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। তার  পেছনে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে  তার উপর আক্রমনের প্রচেষ্টা অব্যহত রেখেছে।

 

নির্বাচনের দিন কক্সবাজার জেলার চকরিয়া ও মহেশখালী থেকে পেশাদার খুনি এবং সন্ত্রাসীদের এনে তাদের দিয়ে ২নং ওয়ার্ডের নয়াপাড়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ৬নং ওয়ার্ডের কলিঙ্গাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের মাধ্যমে জাল ভোট প্রদানের পরিকল্পনা করা হয়েছে। বহিরাগত ও অপরিচিত সন্ত্রাসীরা রাতের বেলায় বর্তমানে পাশ্ববর্তী বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন জনের বাড়িতে অবস্থান করছে বলে অভিযোগ করেন।।

 

তিনি  লামা পৌরসভার ২ ও ৬ নং ওয়ার্ডে অধিকতর নিরাপত্তা সহ ৯টি কেন্দ্রেই ভোটাদের নিরাপত্তা জোরদার কারার জন্য দাবী জানিয়ে বলেন, ২৭ ডিসেম্বর বান্দরবান জেলা প্রশাসক মহোদয়ের লামা সফরকালে উপরোক্ত অভিযোগুলেআ মৌখিকভাবে জানালে তিনি এ বিষয়ে আন্তরিকভাবে সাবিক সহোযোগীতার আশ্বাস প্রদান করেন।  তিনি লামা পৌরসভার ভোটারগন যাতে নিবিঘ্নে ভোট কেন্দ্রে গমন করে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারে তার সকলের সহযোগিতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ