• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে জেলা নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মনি চাকমা সভাপতি ও রীতা চাকমা সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2015   Sunday

পৌরসভা, ইউনিয়ন এবং উপজেলা পরিষদের কার্যক্রমে এবং এলাকার উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহন নিশ্চিত করতে  রোববার রাঙামাটিতে জেলা নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

এতে বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান মনি চাকমা সভাপতি ও রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান  রীতা চাকমা কে  সাধারন সম্পাদক করে জেলা নারী উন্নয়ন গঠন করা হয়।

 

জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত নারীর ক্ষমতায়তনে দক্ষতা বৃদ্ধি এবং জেন্ডার সংবদেনশীল করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং রাঙামাটি জেলা প্রশাসন   এর ব্যস্থাপনায় এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

 

কর্মশালার উদ্ধোধন করেন স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের পরিচালক দীপক চক্রবর্তী।  জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন  ইউএনডিপির সহকারী কান্ট্রি রিপ্রেজেন্টিভ শায়লা খান, এলজিএসপি প্রকল্পের বিভাগীয় ফ্যাসিলেটর আনোয়ার পাশা, রাঙামাটি জেলার স্থানীয় সরকার বিভারে ভারপ্রাপ্ত উপ-পরিচালক  আবু শাহেদ চৌধুরী। 

 

উপজেলা গর্ভনেন্স প্রকল্পের আওতায় এবং ইউএনডিপির সহায়তা আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন  উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্য ইউনিয়ন পরিষদ মেম্বার সহ ৬৮ জন নারী জনপ্রতিনিধি অংশ নেন।

 

কর্মশালায় নারীর ক্ষমতায়নে ইউজেডজিপি এবং ইউপিজিপি প্রকল্পের ভূমিকা, নারীর ক্ষমতায়নে  উইমেন ডেভলপমেন্ট ফোরামের  ভুমিকা, নারী উন্নয়ন ফোরাম এর চ্যালেঞ্জ, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাথে সমন্বয় বিষয়ক বিভিন্ন বিষয়ে দলগত আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

 

পরে কর্মশালায় অংশগ্রনকারী নারী জনপ্রতিনিধিদের গোপন ব্যালট পেপারে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান মনি চাকমা-কে সভাপতি, বিলইছড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শ্যামা চাকমাকে সহ-সভাপতি এবং রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান  রীতা চাকমা-কে  সাধারন সম্পাদক করে রাঙামাটি জেলার ১১ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ