• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

মহালছড়িতে নারীকে ধর্ষন অভিযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ পার্বত্য নারী সংঘ ও হিল উইমেন্স ফেডারেশনের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Dec 2015   Sunday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়িতে এক পাহাড়ী নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও হিল উইমেন্স ফেডারেশন।

 

রোববার হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মিনাকী চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ প্রতিবাদ জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় দাবী করা হয়, ১৯ ডিসেম্বর ত্রিপুরা সম্প্রদায়ের ওই নারী মাইসছড়ি ইউনিয়নের রহন কার্বারী পাড়া থেকে হেঁটে মাইসছড়ি বাজারে যাচ্ছিল। এসময় নির্জন স্থানে পৌছলে একা পেয়ে দু ব্যক্তি তাকে ধরে জঙ্গলের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণের এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে  পড়লে পার্শ্ববর্তী রাস্তা দিয়ে বাজারে যাতায়াতকারী লোকজন শব্দ শুনে এগিয়ে গেলে ধর্ষণকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে  খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্রেস বার্তায় আরও দাবী করা হয়,পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতন ধর্ষণসহ নারীর উপর যৌন সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত ১৬ ডিসেম্বর কাপ্তাইয়ে এক স্কুল ছাত্রী গণধর্ষিত হয়েছে।

 

প্রেস বার্তায়  ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে আটক জয়নাল (৩০) ও  জামালকে (৩২) দ্রুত বিচার আদালতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী  জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ