• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি পৌর সভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডাঃ গঙ্গামানিক চাকমার বিরামহীন প্রচারনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2015   Wednesday

রাঙামাটি পৌর সভা নির্বাচনে মেয়র পদে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডাঃ গঙ্গামানিক চাকমা প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় অতিবাহিত  করছেন।

 

প্রতীক বরাদ্দের পর রাঙামাটি পৌর নির্বাচনে  মেয়র পদে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডাঃ গঙ্গামানিক চাকমা  বুধবার বিকালে শহরের রাঙ্গাপানি ও মোনঘর এলাকায়  ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি ভোট প্রার্থনা,কৌশল বিনিময় ও উঠান বৈঠক করেন। এসময় তিনি ভোটারদের  নানান প্রতিশ্রুতিও দেন।  উঠান  বৈঠকে এসময়   বিশিষ্ট সংগীত শিল্পী রনজিত দেওয়ান, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রবি মোহন চাকমা(ঢেড়স) ও উদয়ন ত্রিপুরাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

তিনি সাংবাদিকদের জানান, তার নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে  রয়েছে এলাকায় শান্তি  ও সম্প্রীতি প্রতিষ্ঠা, পরিস্কার পরিচ্ছন্ন, পরিবেশ সম্মত ও নিরাপদ  পর্যটন নগরী গড়ে  তোলা, নাগরিক সুবিধা দেয়া এবং সুষম উন্নয়নের লক্ষে পাহাড়ী-বাঙালীর সকল স্তরের লোকজনের মতামত নিয়ে উন্নয়ন কর্মকান্ডের উদ্যোগ নেয়া।

 

তিনি জয়ের ব্যাপারে আশাবাদী উল্লেখ করে আরও জানান, যদি নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়ে  থাকে তাহলে  একজন স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়ে নিশ্চিত জয়ী হবেন।

 

উল্লেখ্য,রাঙামাটি পৌরসভা  নির্বাচনে এবার ৭জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্ধিতা অবতীর্ণ হয়েছেন। মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের দলীয় প্রার্থী আকবর হোসেন চৌধুরী (নৌকা), বিএনপির দলীয় প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো (ধানের শীষ) ও জাতীয় পার্টির দলীয় প্রার্থী ডাঃ শিব প্রসাদ মিশ্র (লাঙ্গল),পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির স্বতন্ত্র প্রার্থী  ডাঃ গঙ্গা মানিক চাকমা (নারিকেল গাছ), আওয়ামীলীগের বিদ্রোহী হাবিবুর রহমান (জগ), অমর কুমার দে (মোবাইল ফোন) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী রবিউল আলম রবি (কম্পিউটার)। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ