• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি পৌর নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে সবচেয়ে সম্পদশালী হচ্ছেন হাবিবুর রহমান

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2015   Saturday

রাঙামাটি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধি সাত মেয়র প্রার্থীদের মধ্যে হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী সবচেয়ে সম্পদশালী ও আয় রয়েছে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান হাবিবের(জগ)। 

 

উল্লেখ্য, এবার রাঙামাটি পৌর সভা নির্বাচনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী আকবর হোসেন চৌধুরী (নৌকা), বিএনপির দলীয় প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো (ধানের শীষ) ও জাতীয় পার্টির দলীয় প্রার্থী ডাঃ শিব প্রসাদ মিশ্র (লাঙ্গল),পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির স্বতন্ত্র প্রার্থী ডাঃ গঙ্গা মানিক চাকমা (নারিকেল গাছ), আওয়ামীলীগের বিদ্রোহী হাবিবুর রহমান (জগ), অমর কুমার দে (মোবাইল ফোন) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী রবিউল আলম রবি (কম্পিউটার)। রাঙামাটি পৌর সভায় মোট ভোটার রয়েছে ৫৮ হাজার ৯১৬ জন(পুরুষ-৩২১৮৬ ও মহিলা ২৬৭৩০জন)।

 

রাঙামাটি পৌরসভা নির্বাচনে প্রার্থীদের হলফনামার তথ্য অনুযায়ী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ব্যবসা, বাড়ীভাড়া ও দোকানভাড়া থেকে বাৎসরিক আয় হচ্ছে ১৫ লাখ ১৭ হাজার টাকা। এর মধ্যে কৃষি থেকে ৫হাজার, বাড়ী ভাড়া ৪লাখ, ব্যবসা থেকে ৯২ হাজার ৯ শ টাকা এবং চাকুরী ও নির্ভশীলদের আয় ১০লাখ ২০ হাজার টাকা। তার অস্থাবর সম্পদ রয়েছে নগদ ৫৫ হাজার টাকা ও ব্যাংকে ৮লাখ ২১ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণসহ ইলেকট্রনিক্স ও আসবাবপত্র। স্থাবর সম্পদের মধ্যে পৈত্রিক সূত্রে কৃষি জমির পরিমাণ ২৬ একর ৫১ শতক, অকৃষি ৬৭ একর ২১ শতক, টিনসেট ১০টি(চট্টগ্রাম), এপার্টমেন্ট ১টি, এক ইউনিট বাড়ী ১টি ও একটি সেমিপাকা বাড়ী।

 

দ্বিতীয় সম্পদশালী ও আয় রয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থী ডা. গঙ্গামানিক চাকমার(নারিকেল গাছ)। তার চিকিৎসা ও কৃষি খাত থেকে বাৎসরিক আয় ৭ লাখ ৪০ হাজার টাকা। অস্থাবর সম্পদ নগদ ১লাখ ৫০ হাজার টাকা, বন্ড ১লাখ টাকা, স্থায়ী আমানত ৩০ হাজার টাকা, স্ত্রীর নামে ৮০ হাজার,৩০ভরি স্বর্ণ ছাড়াও ইলেকট্রনিক্স ও আসবাবপত্র রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমি ৫ একর, স্ত্রীর নামে ৫একর, নির্ভরশীলদের নামে ১০একর,যৌথ মালিকানায় ৪০ কানি এবং অকৃষি জমি ৬শতক ও ১টি বাড়ী রয়েছে।

 

সম্পদশালীর মধ্যে তৃতীয় তালিকায় রয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী রবিউল আলম ররির(কম্পিউটার)। তার আয় ৩লাখ ৪০ হাজার টাকা। তার অস্থাবর সম্পদের মধ্যে নগদ ও ব্যাংকে জমা ১লাখ ৩৫ হাজারসহ ইলেকট্রনিক্স ও আসবাবপত্র। স্থাবর সম্পদ রয়েছে কাচাঁ বাড়ী ১টি।

 

জাতীয় পার্টির প্রার্থী ডা.শিব প্রসাদ মিশ্রের অস্থাবর সম্পদ রয়েছে ১টি মোটর সাইকেল, ২টি স্ক্র্যাপ গাড়ী, ৫ভরি ৪ আনা স্বর্ণসহ ছাড়াও ইলেকট্রনিক্স ও আসবাবপত্র।

 

বিএনপি’র প্রার্থী ও বর্তমান মেয়র সাইফুল চৌধুরীর বাৎসরিক আয় মেয়রের সন্মানী ভাতা থেকে ২লাখ ৪০ হাজার টাকা। অস্থাবর সম্পদ নগদ ও ব্যংকে ১লাখ ৯০ হাজার টাকা, ৩ভরি স্বর্নসহ ইলেকট্রনিক্স ও আসবাবপত্র।

 

আওয়ামীলীগ প্রার্থী আকবর হোসেনের ব্যবসা থেকে বাৎসরিক আয় ২লাখ ৭২ হাজার টাকা। স্থাবর সম্পদের মধ্যে নগদ ও ব্যাংকে ১লাখ এক হাজার টাকা, স্বর্ণ ৫তোলা,মোবাইল ১টি,খাট ১টি। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে বরকলের ছোট হরিণা বাজারের বাজাফান্ডের দোকান প্লট ১টি।

 

আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী অমর কুমার দে-এর ব্যবসা থেকে আয় ২লাখ ৬০ হাজার টাকা। অস্থাবর সম্পদ রয়েছে নগদ ও ব্যাংকে ৬লাখ ৯২ হাজার টাকা, স্বর্ণ দেড় ভরিসহ ইলেকট্রনিক্স ও আসবাবপত্র। তার স্থাবর সম্পদ রয়েছে কৃষি জমি ৬খানি, পৈত্রিক সূত্রে পাওয়া দ্বিতল বাড়ী ও যৌথ মালিকার দালানের এক অংশ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ