• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পানছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2015   Wednesday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বুধবার যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে ।

 

দিবসটি উপলক্ষে সকাল ৭টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। প্রথমেই পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন। পর্যায়ক্রমে পানছড়ি থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাহার মিয়ার নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা বিএনপি সভাপতি মো: বেলার হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, জাকের পার্টি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।

 

সকাল ৯টা থেকে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা কুজকাওয়াজে অংশ নেয়। কুচকাওয়াজে পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক ও পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর জব্বার। সকাল ১০টা থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন খেলাধুলা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা মুক্তিযোদ্ধাদের হাতে ফুলেল শুভেচ্ছা, মেডেল ও সম্মননা প্রদান তুলে দেন। বেলা ১২টায় পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘটে।

 

এ সময় উপজেলা পরিষদের সকল বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুলতান মাহমুদ ও রুমেল মারমা।  এ উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলারও আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ