• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

নানিয়ারচরের সুরিদাশ পাড়ায় সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্থদের উপবাস কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2015   Wednesday

রাঙামাটির নানিয়াচর উপজেলার বগাছড়ির সুরিদাশ পাড়ায় সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্থরা  মঙ্গলবার উপবাস কর্মসূচি পালন করেছে।

 

হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি,ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পূর্ণবাসনের দাবিতে এ  কর্মসূচি পালন করে।

 

উল্লেখ্য গত বছর ১৬ ডিসেম্বর বগাছড়ির ১৪ মাইল এলাকাস্থ সুরিদাশ পাড়ার  পাহাড়ী গ্রামের বসত বাড়ীতে একদল দুর্বৃত্ত  অগ্নিসংযোগ করে। এতে ৬১ টি দোকান ও বসত বাড়ী পুড়ে ছাই হয়ে যায়।

 

বগাছড়ির ১৪ মাইল এলাকার সুরিদাশ পাড়ার করুনাপুর বৌদ্ধ বিহার প্রাঙ্গনে সহিংস ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দিন ব্যাপী উপবাস কর্মসূচিতে সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্থ ৬১ পরিবার ছাড়াও কমপক্ষে দুইশ জন লোক অংশ নেয়।

 

উপবাস কর্মসূচি চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন রাম কার্বারী। এসময় সংহতি প্রকাশ করে বক্তব্যে রাখেন ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমর জীবন চাকমা,কতুকছড়ি ইউপি চেয়ারম্যান সন্টু বিকাশ চাকমা,সাপছড়ি ইউপি চেয়ারম্যান শিমুল বিকাশ চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা,যুব ফোরামের পক্ষ থেকে ধর্ম সিং চাকমা, হিল ইউমেন্স ফেডারেশনের সদস্য মন্টি চাকমা , পিসিপি জেলা সভাপতি অনিল চাকমা, নারী সহিংসতা প্রতিরোধ কমিটির সভানেত্রী ও বুড়িঘাট ইউনিয়নের  মহিলা সদস্য কাজলী ত্রিপুরা।

 

সমাবেশে বক্তারা দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পূর্ণবাসনের দাবি  জানান।

 

ক্ষতিগ্রস্থরা অভিযোগ করে বলেন, ঘটনার এক বছর অতিবাহিত হলেও সরকার ক্ষতিগ্রস্থদের  জন্য কোন প্রকার ক্ষতিপূরণ ও পুর্নবাসনের এগিয়ে আসেনি। ঘরবাড়ী  নির্মাণ করতে না পারায়  তারা খোলা  আকাশের নিচে বসবাস করে দুর্বিসহ দিনাতিপাত করছেন।

 

তারা অবিলম্বে  ক্ষতিগ্রস্থ পরিবারকে পূর্ণবাসন  ও ঘটনার সাথে  জড়িতদের শাস্তির দাবি জানান ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ