• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাঙামাটিতে বিশ্ব মানবাধিকার দিবসে আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2015   Thursday

আর্ন্তজাতিক মানবধিকার দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটিতে পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির উদ্যোগে আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ করা  হয়েছে।

 

শহরের তবলছড়িস্থ  পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা।

 

সভাপতিত্ব  করেন পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির সভাপতি ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একে এম মকছুদ আহম্মদ।

 

বিশেষ অতিথি ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জেবুন্নেসা রহিম, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সভাপতি বিজয় রতন দে, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির সহ-সভাপতি বিমল ঘোষ, মহিলা সম্পাদিকা নূর জাহান পারুল, সদস্য প্রভা রাণী ধর, মওলানা আবুল কাশেম।

 

অনুষ্ঠান পরিচালনা করেন পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক অরুপ মুৎসুদ্দি। অনুষ্ঠান শেষে অতিথিরা গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

 

প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা পরিবেশ দুর্ষণ রোধ করে রাঙামাটির কাপ্তাই হ্রদের সুরক্ষায় পরিকল্পনা গ্রহণের জন্য পরিবেশবাদীসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানান। 

 

তিনি আরও বলেন, কাপ্তাই হ্রদকে ঘিরে এই পাহাড়ী অঞ্চলের মানুষের জীবন-জীবিকা নির্ভর করছে। তাই কাপ্তাই হ্রদের তলদেশ খনন করে এবং হ্রদে কচুরিপানা জঞ্জাল অপসারণ করে মানুষের জীবিকার পথ সুগম করতে হবে।  তিনি মানুষের বেঁচে থাকার অধিকার যাতে খুন্ন না হয় সেদিকে সকলকে সচেষ্ট থাকার উপর গুরুত্বারোপ করেন।

 

সভাপতির বক্ত্যব্যে একে এম মকছুদ আহম্মদ বলেন, পার্বত্য শান্তি চুক্তির ১৮বছর পার হলেও পাহাড়ে এখনো মানবাধিকার লংঘিত হচ্ছে।

 

তিনি আরও বলেন, আইন-শৃংখলা বাহিনীর উন্নতি ঘটলেও পরিবেশের উন্নতি হয়নি। তাই আইন-শৃংখলা বাহিনীকে আরো সচেষ্ট হওয়ার পাশাপাশি মানবাধিকার  ও পরিবেশ রক্ষায় সবাইকে সর্বাত্বক সহযোগিতা করার আহ্বান জানান তিনি ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ