• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাঙামাটির নানিয়ারচরের বগাছড়িতে সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাবববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2015   Thursday

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বগাছড়ির সুরিদাজ পাড়ায় সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্থ ৭৩ পাহাড়ী পরিবারকে ক্ষতিপূরন ও  দোষীদের শাস্তির দাবীতে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্থ লোকজন। 

 

নানিয়ারচর ভূমি রক্ষা কমিটি ও ক্ষতিগ্রস্থ পরিবারের উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় চত্বরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবন্ধনে বগাছড়ির সুরিদাজ পাড়ায় সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্থ পাহাড়ী নারী-পুরুষ  অংশ নেন।

 

মানববন্ধন চলাকালে  বুড়িঘাট ইউপি’র মহিলা মেম্বার কাজলী ত্রিপুরার সভাপতিত্বে অন্যান্যও মধ্যে বক্তব্যে রাখেন, বুড়িঘাট ইউপি মেম্বার আনন্দ চাকমা, শিক্ষক সুবিন্ত চাকমা, তুষার মনি চাকমা ও ক্ষতিগ্রস্থ শান্তি প্রভা চাকমা।

 

মানবন্ধনে নেতৃবৃন্দ অভিযোগ করেন, ক্ষতিগ্রস্থ ৭৩ পরিবার গত এক বছরেও  কোন ক্ষতিপুরণ পায়নি। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ পরিবারকে যথাযথ ক্ষতিপুরণ প্রদানসহ ঘটনার সাথে জড়িতদের শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে দাবী জানান।

 

উল্লেখ্য, গত বছর ১৬ ডিসেম্বর রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বগাছড়িতে সুরিদাজ পাড়ায় সাম্প্রদায়িক সহিংস ঘটনায় দুর্বৃত্তরা ৭৩টি পাহাড়ী বসত বাড়ীতে অগ্নিসংযোগ করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ