• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে জেলা পরিষদ চেয়ারম্যান সাথে সাক্ষাতকালে কে এস এইচ রাও
থেগামুখে স্থলবন্দরের জন্য বরকল থেকে রাজস্থলীর ১২৩ কিলোমিটার রাস্তা নির্মাণের জরীপ চলছে

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2015   Wednesday

চিটাগং হিল ট্টাক্টস কানেক্টিভিটি প্রজেক্ট-এর ট্রান্সপোর্ট ইকোনোমিস্ট কে এস এইচ রাও বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে  সৌজন্য সাক্ষাত করেছেন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অফিস কক্ষে  পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমার সাথে এসময়  চিটাগং হিল ট্টাক্টস কানেক্টিভিটি প্রজেক্ট-এর প্রকৌশলী কামরুল হাসান, পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা এবং প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা উপস্থিত ছিলেন।  

 

সাক্ষাতকালে  কে এস এইচ রাও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে বরকলের থেগামুখে স্থলবন্দরে যাওয়ার জন্য নির্মাণাধীন রাস্তা সম্পর্কে চেয়ারম্যানকে অবহিত করেন। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিশ্ব ব্যাংকের অর্থায়নে এ রাস্তাটি নির্মাণ করার জন্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে।

 

চট্টগ্রাম থেকে রাঙামাটি জেলার রাজস্থলী-বিলাইছড়ি-জুরাছড়ি-বরকল হয়ে ১শ ২৩ কিলোমিটারের একটি দুই লেন বিশিষ্ট রাস্তা নির্মাণের জন্য জরীপ কাজ অব্যাহত রয়েছে। এর মধ্যে চন্দ্রঘোনায় একটি চার লেনবিশিষ্ট ব্রীজ এবং বরকলে আর একটি ব্রীজ নির্মাণ করা হবে।

 

এর বাইরে চট্টগ্রাম থেকে রাঙামাটি পর্যন্ত রাস্তা সংস্কার, রাঙামাটিতে ল্যান্ডিং স্টেশন নির্মাণ, রাঙামাটি থেকে ছোট হরিণা পর্যন্ত জলপথে যাওয়ার জন্য ড্রেজিং এবং ছোট হরিণা থেকে থেগামুখ পর্যন্ত ৮ কিলোমিটারের একটি রাস্তা নির্মাণ করা হবে।

 

পরিষদ চেয়ারম্যান চট্টগ্রাম থেকে থেগামুখ স্থলবন্দরে পৌঁছার জন্য রাস্তা নির্মাণ এবং জলপথে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,এ রাস্তাটি নির্মিত হলে এলাকার কৃষিজ পন্য আনা-নেওয়া, পর্যটন শিল্পের বিকাশ এবং এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি পাবে।

 

তিনি রাস্তা নির্মাণের সময় এলাকার প্রাকৃতিক পরিবেশ এবং স্থানীয় সংস্কৃতি যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং রাস্তা নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত লোকজন যাতে তাদের ক্ষতিপূরণের অর্থ পায় সেদিকে নজর রাখার জন্য পরামর্শ রাখেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ