• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

সাংবাদিকতার মহান পেশাকে মানুষের মাঝে আরও সন্দুরভাবে উপস্থাপনের আহ্বান জানালেন ফিরোজা বেগম চিনু এমপি

স্টাফ রিপোর্টটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2014   Friday

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু  সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থেকে সাংবাদিকতার মহান পেশাকে মানুষের মাঝে  আরও সন্দুরভাবে উপস্থাপন করা যায় সেদিকে নজর রাখার জন্য আহ্বান জানিয়েছেন।

 

তিনি হলুদ সাংবাদিকতা থেকে দুরে থাকার অনুরোধ জানিয়ে আরও বলেন, হলুদ সাংবাদিকতা দিয়ে নিজের পত্রিকার অনেক কাটতি বাড়ানো গেলেও অনেক সময় দেখা যায় নিজেদের মধ্যে ভূল বোঝাবুঝির সম্মুখীন হতে হয়।শুক্রবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক অনলাইন নিউজ পেপার ও ফটোগ্রাফী ওয়েব পোর্টাল হিলবিডিটোয়েন্টিফোর ডটকম-এর  প্রথম বর্ষ পূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু এমপি এ কথা বলেন।

 

তিনি বলেন, তিনি নিজেই এক সময় সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। যে কারণে এ পেশার প্রতি তার দুর্বলতা বেশী রয়েছে। এ জন্য তিনি সাংবাদিক পরিবারের একজন সদস্যও  মনে  করে থাকেন। তাই সাংবাদিকদের যে কোন অনুষ্ঠানে যোগদান করার চেষ্টা  করে থাকেন।তিনি আরও বলেন, অনলাইন পত্রিকাগুলোর বিক্রি করার কোন সুযোগ নেই। সেজন্য আমি মনে করি আইন পত্রিকার মাধ্যমে যে রিপোর্ট লিখে তথ্য জানানো হচ্ছে তা একটি জনসেবারই একটি অংশ। এ জনসেবার কারণে আমরা অনলাইনের পত্রিকার মাধ্যমে আরও বেশী করে খবরা-খবর পেয়ে যাচ্ছি।বর্তমানে তৃনমূল পর্যায়ে অনলাইন পত্রিকাগুলো লোকজন পড়ছে উল্লেখ করে তিনি বলেন, কিছু দিন আগে ভেদভেদীতে এক কিশোর অস্ত্র নিয়ে ধরা পড়েছে। যদিও অস্ত্রটা বিকল ছিল।

 

সেই খবরটা তার বাসায় কাজ করতে আসা শ্রমিকরা মোবাইলের মাধ্যমে অনলাইন পত্রিকায় দেখে আমাকে খবরটা জানাচ্ছে। তাই  এ থেকে বুঝা যায় একেবারেই তৃণমুল পর্যায়ের লোকজন অনলাইন পড়ছেন। এটা আমাদের জন্য একটা বড় অর্জন।তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের যাবতীয় ছোটখাটো খবর থেকে সমস্ত খবর আজকে অনলাইন পত্রিকার কল্যানের মাধ্যমে আমাদের জানার সুযোগ হচ্ছে।  হিলবিডিটোয়েন্টিফোর ডটকমের পথ চলা শুরু হয়েছে তা যেন কোন দিন থেমে না যায়। আগামীতে হিলবিডিটোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পৌর হলে বৃহত্তর পরিসরে আয়োজন করার আহ্বান জানান।সাংবাদিকদের পাশে সব সময় থাকবেন আশা ব্যক্ত করে তিনি বলেন, তার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন সাংবাদিকদের পাশে দাড়াঁনো।

 

পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের গনমানুষের পাশে সেবার জন্য সবসময় থাকারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।বনরুপাস্থ কাটা পাহাড় লেনের হিলবিডিটোয়েন্টিফোর ডটকম-এর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিলবিডিটোয়েন্টিফোর ডটকম-এর উপদেষ্টা সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি সুনীল কান্তি দে।  বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো ও  রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা।

 

অনুষ্ঠানে বক্তব্যে দেন রাঙামাটির সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রীতা চাকমা, গ্রীন হীলের নির্বাহী পরিচালক মংথোয়াই চিং মারমা, দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ারুল হক, প্রথম আলোর রাঙামাটি অফিসের স্টাফ রিপোর্টার হরি কিশোর চাকমা, সিএইনিউজ টোয়েন্টিফোরের সম্পাদক শামসুল আলম, ছাত্রদলের জেলা শাখার সভাপতি আবু সাদাৎ মোঃ সায়েম।অনুষ্ঠানে প্রধান অতিথি আন্দঘন পরিবেশে হিলবিডিটোয়েন্টিফোর ডটকম-এর প্রথম প্রতিষ্ঠা বার্সকীর কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ