• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

বান্দরবানে ঐতিহ্যবাহী রাজপূণ্যা ১৮ ডিসেম্বর শুরু

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2015   Monday

বান্দরবানে ঐতিহ্যবাহী রাজপূণ্যা মেলা আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। তিন দিনব্যাপি এই মেলার আয়োজন চলবে। এটি ১৩৯তম রাজপূণ্যা মেলা। বাৎসরিক খাজনা আদায় উপলক্ষে এ মেলার আয়োজন অনুষ্ঠিত হয়। এদিন রাজাকে বিভিন্ন ধরণের উপঢৌকন দেয়া হয়।

 

সোমবার বোমাং রাজা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন রাজা বোমাংগ্রী উ চ প্রু। 

 

বোমাং রাজা অর্থাৎ বোমাং সার্কেলের অধিনে প্রজাদের কাছ থেকে বৎসরের একটা নির্ধারিত তারিখে খাজনা বা কর আদায় করা হয়। বোমাং সার্কেলে অধিনে ১০৯টি মৌজা হেডম্যান  (মৌজা প্রধান), এক হাজারজন কার্বারী (পাড়া প্রধান) রয়েছেন।

 

বোমাং সার্কেলের অধিনে জুম চাষসহ (পাহাড়ে চাষ) সমভূমিতে চাষ করেন হাজারো কৃষক। তাদের কাছ থেকে কার্বারী ও হেডম্যানরা আদায় করে রাজার রাজ কোষাগারে জমা করেন। এই খাজনা আদায় উপলক্ষ্যে মেলার আয়োজন করেন রাজা। খাজনা আদায়কে কেন্দ্র করে যুগ যুগ ধরে ঐতিহ্যবাহী রাজপূণ্যা মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বোমাং সার্কেলে অর্থাৎ বান্দরবান পার্বত্য জেলায়। 

 

জানা গেছে, বোমাং সার্কেলের ১৭তম রাজা বোমাংগ্রী উ চ প্রু ১৩৯তম রাজপূণ্যা মেলার উদ্বোধন করবেন। এটি তার দ্বিতীয় রাজপূণ্যা মেলা। সংবাদ সম্মেলনে জানানো হয় রাজপূণ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, বিশেষ অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। গতকাল সংবাদ সম্মেলনে রাজা ছাড়াও আরো উপস্থিত ছিলেন, রাজপুত্র চহ্লাপ্রু জেমী, মংঞপ্রু, হেডম্যান মংথোয়াইসিং প্রমুখ।

 

সংবাদ সম্মেলনে রাজা উ চ প্রু জানান, পৌর শহরে রাজার নামে ৮ একর জমি সরকারিভাবে লিজ রয়েছে। কিন্তু ডিমার্কেশন করা নেই। ফলে আধুনিক রাজপ্রাসাদ তৈরীর চিন্তা মাথায় থাকলেও জমি চিহ্নিত ও পরিমাপ না থাকায় তা সম্ভব হচ্ছে না।

 

এর জন্য তিনি সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন। আসন্ন রাজপূণ্যামেলা পন্ড করে দেয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। তবে কারা হুমকি দিয়েছেন তা প্রকাশ করেননি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ