• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে বেকার যুবকদের ফ্রিল্যান্সিং ও আইটিতে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষনের উদ্যোগ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2015   Sunday

রাঙামাটিতে অনলাইন ফ্রিল্যান্সিং এবং তথ্য প্রযুক্তিতে(আইটি) দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদানের লক্ষে  কোডার্স ট্রাস্ট-এর একটি প্রতিনিধি দল রোববার  জেলা পরিষদ  চেয়ারম্যানের সাথে সাক্ষাত করেছেন।

 

ইউএনডিপি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় অনলাইন আর্নিং এবং আউটসোর্সিং বিষয়ে পার্বত্য জেলার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে পরিষদ  চেয়ারম্যান বৃষ কেতু কেতু চাকমা’র সাথে সাক্ষাতকালে এসময় কোডার্স ট্রাস্ট এর হেড অব অপারেশন্স শাকিল মাহমুদ ও মার্কেটং ম্যানেজার আসিফ আহম্মদ তন্ময় এবং ইউএনডিপি-সিএইচটিডিএফ এর কমুনিটি এমপাওয়ারমেন্ট অফিসার বিহিত বিধান খীসা। 

 

এছাড়া পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা ও জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।

 

সাক্ষাতকালে কোডার্স ট্রাস্ট-এর প্রতিনিধি দলটি পার্বত্য চট্টগ্রামের বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে অনলাইন আর্নিং এবং আউটসোর্সিং বিষয়ে দক্ষ জনশক্তি তৈরি বিষয়ে পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেন। 

 

এ প্রশিক্ষনের মাধ্যমে এলাকার শিক্ষিত বেকার যুবকরা আইটি বিষয়ে দক্ষ করে গড়ে  তোলার পাশাপাশি রাঙামাটিতে বসে সারা বিশ্বে কাজের ক্ষেত্র খুঁজে পাওয়াসহ অনলাইন আয়ের সুযোগ সৃষ্টি হবে বলে তারা জানান।

 

এসময় পরিষদ চেয়ারম্যান বিদ্যমান শিক্ষিত বেকারদের সমস্যা দূরীকরণে আইটি প্রশিক্ষণ এবং অনলাইন বিষয়ে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের উপর একমত পোষণ করেন। পরিষদের পক্ষ থেকে কোডার্স ট্রাষ্ট্রকে সর্বাত্বক সহযোগিতা প্রদানের তিনি আশ্বাস  দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ