• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

দীঘিনালায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ভারতীয় সহকারী হাইকমিশনার

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2015   Friday

শুক্রবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাঘাইছড়ি দুঅর-এ ‘কনর্সান সার্ভিসেস ফর ডিসঅ্যাবেলড (সিএসডি)’ পরিচালিত প্রতিবন্ধী প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার।

 

বাঘাইছড়ি দুঅর-এ ‘কনর্সান সার্ভিসেস ফর ডিসঅ্যাবেলড (সিএসডি) এর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার।

 

এসময় দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, নির্বাহী কর্মকর্তা ড. মোঃ শহিদ হোসেন চৌধুরী, প্রবীণ সাংবাদিক অরুণ দাশ গুপ্ত, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, কবি আশীষ সেন, সিএসডি’র প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ গুপ্ত এবং সিএসডি’র সহ-সভাপতি আনন্দ কুমার চাকমা প্রমুখ।

 

মতবিনিময় সভা শেষে তিনি প্রতিষ্ঠানটির কম্পিউটার, সেলাই, চারুকলা, তাঁতের কাজ প্রশিক্ষন পরিদর্শনের পাশাপাশি প্রতিবন্ধী হোস্টেলে শিশুদের সাথে মধ্যাহ্ন ভোজে যোগদান করেন।

 

পরে সহকারী হাই কমিশনার  জেলা শহরের রামকৃষ্ণ সেবাশ্রম ও সিএসডি’র একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।

 

মতবিনিময় সভায় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার বলেন,প্রতিবন্ধীরা সুযোগ পেলে নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে তার বড় প্রমাণ এ প্রতিষ্ঠান। তিনি প্রতিবন্ধীদের বোঝা না ভেবে সবাইকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ