• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

মানবাধিকার সুরক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2015   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে মানবাধিকার সুরক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা’ শীর্ষক আলোচনার সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের আয়োজনে জেলা প্রশাসনের সহায় সভায় প্রধান অতিথি  ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সচিব মো. আমজাদ হোসেন। সভা সঞ্চালনা করেন জাতীয় মানবাধিকার কমিশনের কমিনেকেশন এনালিস্ট মুহাম্মদ রবিউল আলম।

সভায় জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রমের তথ্যচিত্র তুলে ধরেন জাহিদ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন,যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে, সেখানে জাতীয় মানবাধিকার কমিশন সোচ্চার রয়েছে। এখানে কে পাহাড়ি, কে বাঙালি, তা বড় পরিচয় নয়, সবাই মানুষ। মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করা হয়ে থাকে।

তিনি আরো বলেন, জাতীয় মানবাধিকার কমিশন কোন এনজিও সংস্থা নয়, এটি একটি রাষ্ট্রের সংস্থা। অনেক সময় রাষ্ট্র এত বেশি ক্ষমতাশালী হয়ে উঠে যার ফলে মানবাধিকার অনেক সময় লঙ্ঘনের পথে চলে যায়। জাতীয় মানবাধিকার কমিশন থেকে রাষ্ট্রকে মনে করিয়ে দেয়া হয় যে, এ জায়গায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আবার এ কমিশন রাষ্ট্রের সংস্থা হলেও রাষ্ট্রের নির্দেশে সংস্থা চলে না। সংস্থার তার নিয়ম অনুযায়ী চলে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ