• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

বরকলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রথম দিনে ৬৩জন শিক্ষার্থী অনুপস্থিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2015   Sunday

সারা দেশের ন্যায় রাঙামাটির বরকল উপজেলায় রোববার থেকে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। প্রথম দিনে ৯শ৩৫ জন পরীক্ষায় অংশ  নিলেও অনুপস্থিত  ছিল ৬৩ শিক্ষার্থী।

বরকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা বরকল উপজেলার পাঁচ ইউনিয়নের মধ্যে ৮কেন্দ্রে সমাপনী পরীক্ষায় ৫শ ১৪ জন ও ছাত্রী ৪শ ৮৪ জন সহ সর্বমোট ৯শ ৯৮ জন ছাত্র-ছাত্রী ফরম পূরণ করেছিল। এর  মধ্যে পরীক্ষার প্রথম দিনে  ৯শ৩৫ জন পরীক্ষায় অংশ  নিলেও অনুপস্থিত  ছিল ৬৩ শিক্ষার্থী। পরীক্ষা  কেন্দ্রগুলো হল মিতিংগাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ২শ ৩১জন, বরকল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ১শ ৯৭ জন, জগন্নাথছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৯৯ জন, ভূষণছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৯ জন, ছোটহরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১শ ৬২জন, খুব্বাং সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৯ জন,  বামের মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৯৬ জন ও ঠেগা করল্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৫ জন।

বরকল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ আলতাব হোসেন জানান, প্রথম দিনে ইংরেজী বিষয়ে পরীক্ষা দিয়েছে ৯শ ৩৫ জন ছাত্র-ছাত্রী। অনুপস্থিত ছিল ৬৩ জন ছাত্র-ছাত্রী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ