• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

লামায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৩শ ২৫ জন পরীক্ষার্থী

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2015   Sunday

বান্দরবানের লামা উপজেলায় ১১টি কেন্দ্রে মোট ৩ হাজার ৪৭৪ জন শিক্ষার্থী নিয়ে রোববার থেকে শুরু হয়েছে এবতেদায়ী ও প্রাইমারি সমাপনী পরীক্ষা। প্রথম দিনে ৩শ ২৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এ অনুপস্থিতির জন্য অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষকদের দায়ী করেছেন। 

জানা যায়, লামা উপজেলায় এবতেদায়ী ও প্রাইমারি সমাপনী পরীক্ষায় ১১টি কেন্দ্রে প্রথম দিন রোববার শান্তিপুর্ণভাবে অনুষ্টিত হয়েছে। ১১টি কেন্দ্রে মোট ৩ হাজার ৪৭৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। তবে প্রথম দিনে ৩২৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষা কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বিষয়ে সচেষ্ট ছিল।

লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ আবু ইউছুপ জানান,লামা সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এবতেদায়ী ও প্রাইমারী সমাপনী পরীক্ষা শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে।

পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি লামা উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহী নেওয়াজ জানান, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি আগামীতেও সকল পরীক্ষা শান্তি পূর্ণভাবে অনুষ্ঠানের জন্য এলাকার সচেতন মহলেরও সহযোগীতা কামনা করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ