• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2015   Monday

সোমবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৫-১৬ অর্থ বছরে পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষ ‘কর্ণফুলী’তে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি। সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সামসুজ্জামান, বোর্ডের মাননীয ভাইস-চেয়ারম্যান (যুগ্ম-সচিব) তরুণ কান্তি ঘোষ ছাড়াও বোর্ডের সদস্য-বাস্তবায়ন (যুগ্ম-সচিব) শাহীনুল ইসলাম, সদস্য-অর্থ (যুগ্ম-সচিব) মোঃ মনজুরুল আলম, সদস্য-প্রশাসন মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য-পরিকল্পনাআশীষ কুমার বড়ুয়াসহ রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, বান্দরবান জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, বোর্ডের আইসিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন, বোর্ডের নির্বাহী প্রকৌশলী,সিনিয়র পরিকল্পনা কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

সভায় ৯ জুলাই অনুষ্ঠিত বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং ২০১৫-১৬ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের অক্টোবর পর্যন্ত সময়ের অগ্রগতি তুলে ধরা হয়।

সভার শুরুতেই পরিচালনা বোর্ড সভায় সভাপতি নব বিক্রম কিশোর ত্রিপুরা সূচনা বক্তব্য রাখেন। তিনি বোর্ড সভায় সম্মানিত সদস্য রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

 তিনি আরও বলেন, যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি আওতায় ‘উদ্ভাবনী’র একটি বিষয় রয়েছে। বোর্ড সভায় সংশ্লিষ্ট সকলকেই তিনি যে কোনো উদ্ভাবনী বিষয়ের অবদান রাখার জন্য আহবান জানান। তিনি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি আওতায় ২০১৫-১৬ অর্থ বছরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বার্ষিক কার্যক্রম মে ২০১৬ সালের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ  ২০১৫-১৬ অর্থ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের টেন্ডার ডিসেম্বর মাসের মধ্যেই শেষ করা হবে বলে সভাকে অবহিত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ