• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

দৈনিক গিরিদর্পণের আলোকচিত্রী বাবলার পিতৃবিয়োগ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2015   Sunday

দৈনিক গিরিদর্পণের আলোকচিত্রী ও রাঙামাটি সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ শিশির দাশ বাবলার পিতা যতিন্দ্র কুমার দাশ আর নেই। শনিবার রাত ২টা ২০মিনিটে রাঙামাটি জেনারেল হাসপাতালে মস্তিকে রক্ত ক্ষরণ হয়ে পরকালে গমন করেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮০বৎসর। তিনি স্ত্রী, ১পুত্র ও ২ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। 

প্রয়াতের মরদেহ তার নিজ বাসভবন তবলছড়ি মাষ্টার কলোনীতে নিয়ে আসা হলে তাকে দেখতে ছুটে যান রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা বিএনপির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার, জেলা বিএনপির সাবেক সভাপতি দীপেন দেওয়ানসহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। তারা প্রয়াতের সৎগতি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। রোববার দুপুরে আসামবস্তী মহাশ্মশানে প্রয়াতের দাহক্রিয়া সম্পন্ন হয়েছে।

এদিকে দৈনিক গিরিদর্পণের আলোকচিত্রী ও রাঙামাটি সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ শিশির দাশ বাবলার পিতা যতিন্দ্র কুমার দাশের মুত্যতে শোক প্রকাশ করেছেন দৈনিক গিরিদর্পণের সম্পাদক একেএম মকছুদ আহমেদ। এছাড়া সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শোক প্রকাশ করে প্রয়াতের আত্নার সৎগতি ও শোকাত্ব পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, প্রয়াত যতিন্দ্র কুমার দাশ, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ১৯৭১ সালের রাঙামাটি জেলা প্রশাসক এইচটি ইমামের গাড়ী চালক ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ