• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদে সভাপতি সর্বোত্তম ও সাধান সম্পাদক সুপার জোতি নির্বাচিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2015   Friday

নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদের দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলন শুক্রবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত  হয়েছে। সন্মেলনে পানছড়ি উপজেলা  পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমাকে সভাপতি, লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমকে সাধারণ সম্পাদক ও দীঘিনালার কবাখালী ইউপি চেয়ারম্যান বিশ্বকল্যান চাকমাকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করে ২৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় ।

শুক্রবার নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক উশ্যেপ্রু মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন থেকে  সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা  পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। বক্তব্য রাখেন খাগড়াছড়ি উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, দীঘিনালা উপজেলা চেয়ারম্যান নবকমল চাকমা, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, রাঙামাটির কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মং ইউ চৌধুরি,রাঙামাটির ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমরজীবন চাকমা, দীঘিনালা ইউপি চেয়ারম্যান বিশ্বকল্যান চাকমা। সভা পরিচালনা করেন গুইমারা হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা।

সম্মেলনে তিন পার্বত্য জেলার বিভিন্ন এলাকা থেকে জনপ্রতিনিধিসহ দুইশতাধিক সমর্থক শুভাকাংখী সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তাগণ জুম্ম জনপ্রতিনিধি সংসদের ঘোষিত ১৭ দফা দাবিনামা বিষয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যগত স্বকীয়তা বজায় রেখে স্থানীয় জনপ্রনিধিত্বমূলক পরিষদসমূহকে আরো বেশি পরিমাণে স্বায়ত্তশাসন প্রদানের দাবি জানান। নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসমূহ পার্বত্য মন্ত্রণালয়ে ন্যস্ত করার দাবি জানান এবং পার্বত্য স্থানীয় নির্বাচিত পরিষদসমূহের জন্য বিশেষ বরাদ্দ দিতে সরকারের কাছে দাবি জানান।

নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের রাজনৈতিক-প্রশাসনিক-অর্থনৈতিক তথা সার্বিক অধিকার আদায়ের লড়াই জোরদার করার জন্য জুম্ম জনপ্রতিনিধি সংসদের কার্যক্রম আরো সক্রিয় করা প্রয়োজন বলে মত প্রকাশ করেন। আলোচকগণ বলেন, বৃহত্তর জুম্ম জাতীয় স্বার্থে জুম্ম জনপ্রনিধিদের আরো সক্রিয়ভাবে কাজ করতে হবে।

নেতৃবৃন্দ ২২ ফেব্রুয়ারি সরকারের আইনশৃংখলা সংক্রান্ত একটি বৈঠকে  পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ১১ দফা নির্দেশনাকে জুম্ম জনগণের প্রতি নিপীড়নমূলক ও অন্যায্য উল্লেখ করে উক্ত নির্দেশনা অবিলম্বে বাতিল করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ