• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৪ উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2014   Wednesday

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৪ উপলক্ষে বুধবার রাঙামাটিতে আলোচনা সভার আয়োজন করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিশু সংগঠক, রোভার স্কাউটস, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পরিষদ চেয়ারম্যান নিরক্ষরতামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় পার্বত্য এলাকার বিদ্যালয় গমনোপযোগী সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি এবং নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।

 তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্বারোপ করে বলেই বিদ্যালয়ে গমনোপযোগী সুবিধা বঞ্চিত শিশুদের জন্য উপবৃত্তির আওতা সম্প্রসারণ করেছে। শিশুদের নেতৃত্ববোধ জাগ্রত করার জন্য স্টুডেন্টস কাউন্সিল গঠন, শিক্ষা ব্যবস্থাপনায় অভিভাবক ও স্থানীয় জনগণের অধিকতর সম্পৃক্ততার মাধ্যমে মনিটরিং কার্যক্রম জোরদারকরণ এবং পাঠ্যপুস্তক সহজলভ্য করার জন্য ‘ই-বুক’ চালু করেছে। তিনি প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

–হিলবিডি২৪/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ