• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় ব্যাটারী চালিত রিক্সা ও টমটম বন্ধের দাবিতে স্মারকলিপি ও অনশন ধর্মঘট

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2015   Sunday

বান্দরবানের লামা উপজেলায় ব্যাটারী চালিত সকল ইজি বাইক, অটো রিক্সা ও টমটম বন্ধের দাবীতে রোববার রিক্সা চালকরা অনশন ধর্মঘট পালন ও স্মারকলিপি পালন করেছে। ফলে সকাল থেকে রিক্সা চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগে পড়তে হয়েছে ।

রোববার সকাল থেকে রিক্সা চলাচল বন্ধ রেখে বেলা ১টায় লামা উপজেলা পরিষদের সামনে অনশন ধর্মঘট ও স্মারকলিপি প্রদান করে লামার সকল রিক্সা চালকরা।  অনশন শেষে রিক্সা চালক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার স্মারকলিপি প্রদান করেন। এতে উপজেলা নিবার্হী কর্মকর্তার পক্ষে স্মারকলিপি গ্রহন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ জাহিদ আকতার।স্মারকলিপি প্রদানের সময়  উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তৈয়ব আলী, সাংবাদিক এস.কে খগেশ প্রতি চন্দ্র খোকন, রিক্সা চালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিন ওহাব সহ প্রমূখ।

এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদ আকতার বলেন, দ্রুত বিষয়টি নিয়ে বান্দরবানের জেলা প্রশাসকের সাথে আলোচনা করে সমাধানের পথ খুজে বের করা হবে। সে জন্য সকলকে শান্তিপূর্ণ অবস্থানে থাকার অনুরোধ জানান তিনি।

রিক্সা চালক সমিতির সভাপতি মোঃ ছালাহ উদ্দিন জানান,ব্যাটারী চালিত রিক্সা ও টমটমের কারণে লামা শহরের প্রায় চার শতাধিক পায়ে চালিত রিক্সা চালক না খেয়ে মরতে বসেছে। সারাদিন রিক্সা চালিয়ে মালিকের ভাড়া উঠানো যায় না। তাছাড়া বিদ্যুৎ অপচয় ও ঘাটতির অন্যতম কারণ এ ব্যাটারী চালিত রিক্সা ও টমটম। তিনি ব্যাটারী চালিত ইজি বাইক বন্ধের জন্য প্রশাসনের কাছে পদক্ষেপে দাবী জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ