• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Oct 2015   Monday

সোমবার থেকে রাঙামাটিতে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট।

রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা  কার্যালয়ের উদ্যোগে টুর্নামেন্টের উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যঅন বৃষ কেতু চাকমা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোঃ সালেহ্-এর সভাপতিত্বে অন্যান্যর  মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য অমিত কুমার চাকমা রাজু, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান। এসময়  বিদ্যালয়ের শিক্ষ-শিক্ষীকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  প্রধান অতিথি ফেস্টুন উড়িয়ে  টুর্নামেন্টের উদ্ধোধন করেন। আগামী ৯ অক্টোবর পর্ষন্ত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উদ্ধোধনী খেলায় বালক দলের লংগদু উপজেলার উগলছড়ি মহাজন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম বড়পুলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা দলের নানিয়ারচর উপজেলার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম ডানে লংগদু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির  বক্তব্যে পরিষদ  চেয়ারম্যান বৃষকেতু চাকমা  শিক্ষার্থীদেও উদ্দেশ্য বলেন,উপজেলা পর্যায়ে ভালো খেলার ফলে  আজ জেলা পর্যায়ে খেলতে এসেছো। দেশ-বিদেশের খ্যাতনামা খেলোয়াড়রাও তোমাদের মতই ছোট ছোট খেলা থেকে উঠে এসেছে। তাই পড়ালেখার পাশাপাশি নিজেদের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলার সময় এসেছে তোমাদের। তোমাদের মাঝ থেকেই উঠে আসবে আগামী দিনের জাতীয় খেলোয়াড়।

তিনি বলেন, এ জেলায় জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড় রয়েছে যারা খেলাধূলার ক্ষেত্রে এ জেলার সুনাম অক্ষুন্ন রেখেছে। এই সুনাম আগামীতে তোমাদেরকেই অক্ষুন্ন রাখতে হবে। তিনি এই টুর্ণামেন্টের সফলতা কামনা করে পরিষদ হতে সর্বাত্বক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ