• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের আন্তঃবিভাগ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2015   Thursday

বৃহস্পতিবার বান্দরবানের লামা উপজেলার লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের আন্তঃবিভাগ ফুটবল টূর্ণামেন্ট উদ্ধোধন করা হয়েছে।

কলেজ মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন লামা-আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মিজানুর রহমান পি.এস.সি। এসময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, লামা বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী, মেজর কামরুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, বিএটিবি ম্যানাজার ফয়সাল আহাম্মেদ সহ প্রমূখ। ক্রীড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম।

খেলায় কলেজের বিভিন্ন বিভাগের মোট ৬টি টিম অংশগ্রহণ করেন। নকআউট পদ্বতিতে ৯টি ম্যাচের মধ্যে দিয়ে খেলার বিজয়ী দল নির্বাচন করা হবে। এ খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের  মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।  প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে শিক্ষার্থীরা খেলা উপভোগ করতে দেখা গেছে।

অপরদিকে খেলার শেষে লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের অর্থযোগান কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আলীকদম সেনা জোনের জোন কমান্ডার পদাধিকার বলে কলেজ প্রতিষ্ঠার পর থেকে উক্ত অর্থ যোগান কমিটির সভাপতি। সেনাবাহিনী নিয়ন্ত্রিত হওয়াই বরাবরই লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের ফলাফল সন্তোষজনক।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ