• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

পর্যটকের পদভারে মুখরিত দার্জিলিং খ্যাত বান্দরবান

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2015   Sunday

ঈদের ছূটিতে বাংলাদেশের দার্জিলিং খ্যাত পার্বত্য বান্দরবানে পর্যটন স্পটগুলোতে পর্যটকদের পদভারে মুখর হয়ে উঠেছে। পর্যটকদের পদচারনায় বান্দরবান পর্যটন শহর এখন অন্যরকম এক আমেজ বিরাজ করছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের জন্য নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। 

প্রতি বছর ঈদের ছুটিতে পাহাড়,ঝিরি-ঝর্ণা আর সবুজ-শ্যামল প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য্য উপভোগ করতে দেশ-বিদেশের ভ্রমন পিসাসু পর্যটকরা ছুটে আসেন পাহাড় কন্যা বান্দরবানে। এবার ঈদের ছুটিতেও তার ব্যতিক্রম হয়নি। বান্দরবানে প্রতিটি পর্যটন স্পটে এখন পর্যটকদেও উপচে পড়ার ভিড়। পর্যটকদের পদভারে অন্যরকম এক আমেজ বিরাজ করছে।

এদিকে, বান্দরবানে কোন হোটেল-মোটেল ও গেষ্ট হাউসে রুম খালি নেই। সব রুম বুকড। ঈদের আগে থেকেই নিমিষেই রুম বুকড হয়ে গেছে।

অফুরন্ত সম্ভাবনাময় প্রাকৃতিক সৌন্দর্য্যর লীলাভূমি বান্দরবানে রয়েছে অসংখ্য পর্যটন স্পট। এগুলোর মধ্যে রয়েছে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বিজয়, দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেউক্রাডংসহ অসংখ্য সু-উচ্চ পাহাড়। রয়েছে বাংলার দির্জিলিং খ্যাত চিম্বুক,নীলগিরি। যেখানে অনায়াসে মেঘের ছোঁয়া পাওয়া যায়। এছাড়াও রিঝুক ঝর্ণা নিজস্ব গতিতে সব মৌসুমেই থাকে সচল। এছাড়া জেলা সদরেই রয়েছে মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, স্বর্ণ জাদি ( যা লোকমুখে স্বর্ণ মন্দির হিসেবে অধিক পরিচিত ) যা না দেখলে সৌন্দর্য্য দেখার অপূর্ণ থেকে যাবে। নীলাচলে দাড়াঁলে পাহাড় আর আকাশের মিতালী, দুরে সবুজ বন কিংবা চটগ্রামের সমুদ্র সৈকতের সৌন্দর্য্যর আবছা আবছা উপভোগ করা যায়। পাহাড় থেকে শহরের সৌন্দর্য্য বিমোহিত করে পর্যটকদের। বৌদ্ধ ধাতু জাদি বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থ স্থান হলেও পাহাড়ের উপর সুন্দর কারুকার্য ও স্বর্ণাভরণে তৈরী হওয়ায় এটিও পর্যটকদের কাছে আকর্ষণীয় স্পট হিসেবে প্রাধান্য পেয়েছে। বান্দরবান চিম্বুক সড়কের ৫কিঃমিঃ এলাকায় রয়েছে শৈল প্রভাত ঝর্ণা।

বান্দরবান-থানচি সড়কের ২৫কিঃমিঃ দুরে রয়েছে পর্বত চুঁড়া চিম্বুক পাহাড়। একই সড়কে ৫০কিঃমিঃ দুরে গড়ে উঠেছে বাংলার দার্জিলিং খ্যাত নীলগিরি। সেনাবাহিনী দ্বারা পরিচালিত নীলগিরিতে দাড়াঁলে পাশ দিয়ে বয়ে যাওয়া দেশের অভ্যন্তর থেকে উৎপত্তিকৃত সাঙ্গু নদীর অপরুপ সৌন্দর্য্য উপভোগ করা যায়। বান্দরবানের রুমা উপজেলায় রয়েছে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বিজয়,এটি তাজিংডং নামেই পরিচিত। রুমা উপজেলা থেকে ৩০কিঃমিঃ পাহাড়ী রাস্তা অতিক্রম করে যেতে হয় তাজিংডং পাহাড়ে,পাশেই রয়েছে দেশের দ্বিতীয় পর্বত চুঁড়া কেউক্রাডং পাহাড়। এছাড়া একই সড়কে ১৭কিঃমিঃ গেলে দেখা যায় কিংবদন্তী বগালেক। এটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্পট। এছাড়াও এ জেলায় মারমা, ত্রিপুরা, মুরুং, বম, তঞ্চঙ্গ্যা, খুমি, খেয়াং, পাংখোয়া, চাকমা, চাক, লুসাই, বাঙ্গালীসহ ১২টি আদিবাসী সম্প্রদায় বসবাস করে। আদিবাসীদের বৈচিত্র্যময় জীবনচিত্র মানুষের মনকে উৎফুল্ল করে তোলে।

পুলিশ সুপার মিজানুর রহমান জানান, পর্যটকদের নিরাপত্তার জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, পয়েন্টে পয়েন্টে রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ