• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    
 
ads

রাঙামাটিতে দুদিন ব্যাপী মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে
একমাত্র তথ্য দিয়ে দুর্নীতি কমানো সম্ভব-সামসুল আরেফিন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2015   Wednesday

রাঙামাটি  জেলা প্রশাসক  মোঃ সামসুল আরেফিন দেশ প্রেমের অভাবের কারণে ও  মানুষের মনের মধ্যে খারাপ উদ্দেশ্য থাকলে দুর্নীতি করে থাকে বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, একমাত্র তথ্য দিয়ে দুর্নীতি কমানো সম্ভব। ইতোমধ্যে  সরকার তথ্য অধিকার প্রনয়ন করেছে। মানুষকে তথ্যে উৎসাহিত ও সচেতনা সৃষ্টি করার জন্য। মানুষ তথ্য অধিকার সম্পর্কে যতই জানতে পারবে ততই দুর্নীতি প্রকট কমানো সম্ভব।

আর্ন্তজাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষ্যে বুধবার রাঙামাটিতে দুদিনব্যাপী তথ্য  মেলার উদ্ধোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাঙামাটি জিমনেসিয়াম হল রুমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের(টিআইবি) সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি(সনাক) রাঙামাটি শাখার উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক রাঙামাটি কমিটির সভাপতি চাঁদ রায়। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ, জেলা সিভিল সার্জন ডা.স্নেহ কান্তি চাকমা, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন জাতীয় মানবধিকার কমিশনের সদস্য ও সনাক সদস্য নিরুপা  দেওয়ান। বক্তব্যে রাখেন ইয়েস কমিটির দলনেতা প্রণব চাকমা।  অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এর আগে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে জিমনেসিয়াম চত্বর পর্ষন্ত একটি শোভাযাত্রা বের করা হয়।  দুদিন ব্যাপী মেলায় জেলার  সরকারী-বেসরকারী  প্রতিষ্ঠানের ১৭টি ষ্টল রয়েছে। 

সভায় বক্তারা তথ্য না জানার কারণে অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে সাধারন জনগণ। তথ্য অধিকার সম্পর্কে জানা থাকলে যে কোন প্রতিষ্ঠানে দুর্নীতি কমানো সম্ভব হবে। বক্তারা দুর্নীতিকে ‘না’  এবং ঘৃনা করে সামাজিকভাবে দুর্নীতি বিরুদ্ধে আন্দোলনে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক  সামসুল আরেফিন আরও বলেন, তথ্য জানার জন্য সরকার তথ্য বাতায়নের ব্যবস্থা করেছে। প্রত্যেক  জেলায় তথ্য বাতায়নের অধীনে ওয়েবসাইট রয়েছে।  ওইসব জেলা ওয়েবসাইটে  কোন প্রতিষ্ঠান কি কাজ করছে এবং কি প্রকল্প  বাস্তবায়ন করছে তার  বিস্তারিত তথ্য  দেয়া রয়েছে।  এসব তথ্য ব্যাপারে জানা যাবে ও প্রশ্ন করা যাবে।

বাংলাদেশ একদিন দুর্নীতি মুক্ত দেশে পরিণত হবে উল্লেখ তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মাধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য 

সরকারের রুপকল্প রয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি  উন্নত  দেশে পরিণত করার যে পরিকল্পনা রয়েছে সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। ইতোমধ্যে এমজিডি-এর লক্ষ্যেমাত্রা বাস্তবায়নের আমরা বিশাল মাইলফলক পাড় হয়েছি। একটি মাত্র বিষয় ছাড়া সবকটি  ক্ষেত্রে তার অর্জন করতে  সক্ষম হয়েছি।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ২৪শ কোটি মার্কিন ডলার। যা বর্তমানে বাংলাদেশে বিপুল পরিমাণে অর্থ হাতে রয়েছে।  যে কোন প্রজেক্ট নিতে চাইলে সরকার নিতে পারবে, সেই সাহস সঞ্চিত হয়েছে। বাংলাদেশ  যে তলাবিহীন ঝুড়ি নয় তার প্রমাণ করেছি। ইতোমধ্যে  বাংলাদেশ  থেকে  ৫০ হাজার মেঃটন চাউল বিদেশে রপ্তানী করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ